তারুণ্যের উদ্যোগে গণজাগরণ আমাদের আলোকবর্তিকা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যখন বড় দু'টি দল রাজাকার এবং শৈরাচারকে সঙ্গে নিয়ে দেশটাকে ভাগভাটোয়ারা করে খাচ্ছে। দেশে দুর্নীতির সামাজিকীকরণ করছে। লুটেরা ও পেশি শক্তির শোষণে নিপীড়িনে জর্জরিত হচ্ছে শাসিত সাধারণ মানুষ। তখনি ঘটলো আজ রাজাকার ও সম্প্রদায়িকতা বিরোধী এ গণজাগরণ। বাংলাদেশের মানুষ ছিযানব্বই এর যে আওয়ামীলীগকে দেখেছে, বর্তমান আওয়ামীলীগ সরকারের দূরত্ব তার চাইতে অনেক বেশি। কেননা সাধারণ মানুষ নুন্যতম চাহিদাপুরণের জন্য বর্তমান সরকারকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। বর্তমান সরকার তার প্রতিশ্রুতির কোনটাই পূরণ করতে পারেনি। যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও তারা রাজনীতি করছে বলে প্রতীয়মান হচ্ছে। এদিকে বিএনপি তাদের সময়ের দুর্নীতি, লুটপাট,সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিভিন্ন সহিংসতা অভিযোগের কোন প্রমান দিতে পারেনি। উপরন্তু তাদের জামাতপ্রীতি প্রমানিত। এ থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। এমন পরিস্থিতিতে শাহবাগসহ সারাদেশের প্রতিবাদে উত্তাল জনস্রোত এটা প্রমান করলো যে, বাংলার মানুষ জেগে আছে। যে ছাত্র-শিক্ষক পেশাজীবি মানুষ সমাবেত হয়েছে তাদের কোন দলীয় পরিচয় ছিলো না। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী ছাড়াও বাংলাদেশকে সকল ধরণের দূণীর্তি, শোষণ ও নিপীড়ন মুক্ত করার এটা একটা মাইফ ফলক হিসেবে আমরা দেখতে পারি। এর আগে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও ঘাতক-দালাল বিরোধী আন্দোলনের দুই দশক সম্পকে দুটি লেখার এ ব্লগে লিখেছিলে। সেখানে লিখেছিলাম বাহান্ন থেকে দু'দশক পরের প্রজন্ম একাত্তুরের মুক্তিযুদ্ধ করেছিলেন,একাত্তুর থেকে দু'দশক পরের প্রজন্ম সংগঠিত করেছিলেন নব্বই এর গণঅভূত্থান। প্রতি দু'দশক অন্তর বাংগালীর জীবনে তুমুলস্পর্শী জাগরণের ঘটনা ঘটে। নব্বই থেকে দু'দশক অতিক্রান্ত হয়েছে,জানিনা বাংগালীর জীবনে কোন তুমুল স্পর্শী জাগরনের ঘটনাটি অপেক্ষা করছে। সে জাগরণের ঘটনাটি ঘটেছে বর্তমান প্রজন্মের তরুন সমাজের উদ্যোগে। তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি!
৩টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।