somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাঁও গেরামের খোলা চিঠি ০৩

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা জননী। বাংলাদেশের গাঁও-গেরামের আবাল-বৃদ্ধা-বনিতা ভূখা-নাঙ্গা লক্ষ-কুটি জনতার হাজার -লক্ষ-কুটি সালাম নিবেন। আপনি আবারো ক্ষমতায় বসলেন, আপনি আগের বার ক্ষমতায় আসার আগে আমাগোরে কইছিলেন ১০টাকা দামে চাইল খাইয়াবেন। কই সেই ১০ টাকা দামের চাইল। বাজারে মোটাচাইলের দাম ৩৫-৪০টাকা। বাজার আপনার বাণিজ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে নাই যে সেটা আমাগো বুঝতে বাকি নাই। প্রত্যকটি জিনিষের দাম আকাশচুম্বী। জিনিষপত্র ধরতে গেলে যেন হাত পুড়িয়া যাইবার অবস্থা। জননীগো আমাদের দেশের ক্ষমতার গদির মধ্যে কি এমন যাদু আছে, যিনিই ক্ষমতায় যায় তিনি টাকা পয়সার মালিক হইয়া যায়। মন্ত্রী ভোটের আগে সম্পত্তির যে হিসাব দেয় ক্ষমতায় যাওয়ার পর তা অনেকগুণ বাড়িয়া যায়। সেই কারণে মনে হয় একবার ক্ষমতায় গেলে সেই আর ঐ গদি ছাড়তে চায় না। জননীগো, আমনে যত কথা কন না কেন, আমনের ছাত্রলীগ-যুবলীগের সোনার ছেলেদের যদি থামাতে পা হারেন তবে কিছু হইতো ন। আমনের এই সোনার ছেলেরা সিলেটে সিপিবি-বাসদ এর মিটিং এর হামলা করে সেলিমকে আহত করেছে। প্রায় ১০জন ঐ হামলায় আহত হয়েছে। পুরুষ্কার হিসাবে আমনি সোনার ছেলেগোর নেতাগোরে নিয়ে আমিরিকা গেছেন। আমগো মালেগো দরজার বাকশালি কইলো, আমনি ১৪০জন সফর সঙ্গী লইয়া আমিরিকা গেছেন। মা গো মা, একজনের নাকি প্রায় সাড়ে ৫ লাখ টিয়া খরচ। আমনের নাকি বিদ্যুৎ প্ল্যান্ট, তেল-গ্যাস অনুসন্ধান, শিক্ষ-স্বাস্থ্য, সেবাখাতে বরাদ্দ করতে টিয়া নাই। এই কোটি কোটি টিয়া খরচ করি এতলোক আমিরিকা দিয়ে যাওয়ার দরকার কি? হেরা কি করবো, বেড়ানের লাই-ও! তোই মাঝে মধ্যে আমনেরে জিয়ার কথা কইতে হুনি। জিয়া ছাত্রনেতাগোরে ভ্রমণে নিয়া চরিত্র নষ্ট করে দিছে। হেইটা তো আমরা বুঝি, আজ ছাত্ররাজনীতির এই খারাপ অবস্থার জন্য মূলত আমগো দেশের জাতীয় রাজনীতিই দায়ী। ’৭৩ এর প্রথম ডাকসুর ব্যালট বাক্স চিন্তাই হয়েছে। কে করেছে? আজ প্রায় ২৫ বছর ডাকসুসহ দেশের সকল ছাত্র সংসদ নির্বাচন হয় না। দায়ী কে? জাতীয় রাজনীতি। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। ছাত্র ও ছাত্রনেতাদের তাদের লাঠিয়াল হিসাবে ব্যবহার করার লাই এই ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে। জননীগো হুনেন, দেশটা ’৭১ এ স্বাধীন হইছে ক্ষুধা, দারিদ্র, বেকাত্ম, বেষম্যমুক্ত জাতি হিসাবে মাথা উচু করি খড়াইবার জন্য। হেইটা হইছে? হয় নাই। এখনও লক্ষ লক্ষ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। আইজ শ্রমিক বেতনেলাই মিছিল করে, বিদেশীরা আমগো জিএসপি সুবিধা বাতিল করে দেয়, বিল্ডিং ধ্বসে মানুষ মরে, ক্ষেতে না পেয়ে কিডনি বিক্রি করে কি একটা অরাজজকতা মধ্যে আমরা দিন কাটাতেছি। যে গার্মেন্টস শ্রমিকদের কারণে বিদেশীরা আমাগো জিএসপি সুবিধা বন্ধ করে দিলো সেই শ্রমিকদের জীবন যাত্রার মান কি দুস্থার সেটা নিজ চোখে না দেখলে বুঝার উপায় নেই। তাদের জন্য গার্মেন্টস মালিকরা ৬০০টাকা মুজরী বৃদ্ধির প্রস্তাব করেছে। আমাগো দেশের গামেন্টস শ্রমিক যে মুজরীতে কাজ করে পৃথিবীর কোন দেশের শ্রমিক আছে এই রকম মজুরীতে কাজ করে। ৬শত টাকা বেতন বৃদ্ধি এটা শ্রমিকদের সাথে তামাসা ছাড়া আর কিছুই নয়। আমিনি নাকি শ্রমিকদের জন্য কত কিছু করতেছেন। শ্রমিকদের সমাবেশ করে বক্তব্য রেখেছেন, আপনের সরকার শ্রমিক-বান্ধব সরকার, সেই সরকার শ্রমিকরা যদি ৩ সাড়ে তিন হাজার বেতন পায় তাহলে মানবতা কোথায় গিয়ে দাঁড়ায়। আমনের মন্ত্রীগোর মধ্যে বেশির ভাগ মন্ত্রী হচ্ছে আকামা। বেপাশ কথা কয়-কাজের বেলায় ঠনঠন। আমগো অঞ্চেলের যোগাযোগমন্ত্রী রাস্তায় রাস্তা ঘোরে কিন্তু রাস্তা ঠিক হয়না। যাত্রাবাড়ির ফ্লাইওভারের কারণে ঐ অঞ্চেলে মানুষের কি করুণ অবস্থা আমার মনে কয় যোগাযোগমন্ত্রীরে একবার পাবলিক বানাই দেখাতে, যাত্রাবাড়ির পাবলিক কি রকম কষ্ট করতেছে। কিছু কাজ আছে করতে টেকা লাগে না, শুধু দায়িত্ববোধের ব্যাপার মাত্র। সায়দাবাদের গাড়ি রাস্তার উপরে দাড়িয়ে ট্রাফিককে ১০০টাকা দিয়ে যাত্রী তুলছে। অন্যদিকে শত শত গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে। দেশের রাস্তার অবস্থা ভালো না, যোগাযো মন্ত্রী রাস্তায় রাস্তায় না দড়ে রাস্তাগুলো সংস্কার করে দিলেই বরং পাবলিক উপকৃত হতো। নৌ পরিবহনমন্ত্রীতো বাপের বেটা, মাওয়া-কাউড়াকান্দি ফেরী চলাচল করতে পারছেনা সেই কার্যকর কোন ব্যবস্থা না নিয়ে তার নিজের কাজেই ব্যস্ত। শ্রমিকনেতা হিসেবে শ্রমিকের স্বার্থ দেখার কথা বলে যে গাড়ির ড্রাইভার মানুষ মারি হালায় সেটা নাকি কোন অপরাধ নয়, তারে শাস্তি দেয়া যাইবো না। হেরা নাকি নির্দোশ। ড্রাইভারগো যত মামলা আছে তা তুলে নিবে কইছে। এইটা কোন কথা হইলো। ড্রাইভাররা বেপোরোয়া গাড়ি চালাইতে আরো উৎসাহ পাইলো না মন্ত্রীর এই কথায়। আমগো দেশে বেশীর ভাগ দুর্ঘটনা হয় ওভারকেটিং, বেপোরোয়া গাড়ি চালানো ইত্যাদি। আপনার মন্ত্রীগেরে একটু সাবধান করেন। জননীগো, নির্বাচনে পদ্মাসেতু ছিলো আমনের অন্যতম ওয়াদা। কিন্তু হেই পদ্মাসেতুতে যে দূনীতি হইছে হেইটাতো এখন পরিষ্কার। মন্ত্রীগো দুনীতির কারণে পদ্মাসেতু হইলো না, সারা বিশ্বে আমগো ভাবমুত্তি কোথায় গেল! শেষে একটা কথা জরুরিভাবে কইতে চাই, নতুন মন্ত্রিসভা করছেন ভালো কথা। ৫বছর আগের চিন্তা ৫ বছর পরে করছেন। এখন মানুষ ফলাফল দেখতে চায়। আবার যদি দূনীতির আগড়া বানাইয়া ফেলেন তাহলে এর পরিনতি হবে ভয়াবহ। আপনার সুমতি কামনা ও হাজার সালাম বাদ বিদায় নিলাম। ইতি বাংলার গাও গেরামের লক্ষ-কুাটি ভূখা-নাঙ্গা মানুষের পক্ষে- মরমি চিঠি নং-০৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×