স্বপ্নের ভাঙ্গাগড়া
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিশোরীর বেলা যেত
স্বপ্ন দেখে,
নদীর স্বপ্ন,পাখির স্বপ্ন,
ফুল আর টিনের
চালে বৃষ্টির স্বপ্ন,
সময়ের
ভাঁজে ভাঁজে চলে স্বপ্নের
অন্বেষণ।
আসে ঝড় একদিন-
ভাঙ্গে সব।
কাচের
চুড়ি ভাঙ্গে,কিশোরীর
স্বপ্ন ভাঙ্গে।
বহু দিন কাটে,রাত পেরোয়,
কিশোরী একা চলে,স্বপ্নহীন
কঠিন পথে।
সময়ের চাকা ঘুরে তার
রমণী হওয়া।
তবু নেই কোন প্রতীক্ষা,
রমণী একা চলে,স্বপ্নহীন
কঠিন পথে।
অতঃপর
ঘোড়া ছুটিয়ে এসে কোন
তৃষ্ণার্ত সৈনিক
চেয়েছিল জল রমণীর
কাছে,
রমণী তাকে দিয়েছিল
প্রশান্তির জল।
বিনিময়ে নিয়েছিল
মায়া,
সৈনিকের ক্লান্ত চোখের
মায়ায় বাধা পড়ে সে।
আর একবার ভুল করে,
আরো একবার স্বপ্ন দেখে।
বেশিকিছু চায়নি তবু,
চেয়েছিল একটুকরো আকাশ,
যেখানে উড়াতো স্বপ্নের
ঘুড়ি।
পেয়েছে একটুকরো মেঘ,
এখন
তারা ক্ষণে ক্ষণে অশ্রু
হয়ে ঝরে।
কিছু স্বপ্ন চাইতে গিয়ে
পেয়েছে কিছু নির্ঘুম রাত।
চেয়েছিল
কাঠগোলাপ,পায়নি কিছুই।
তার হাত রিক্ত রেখে
দূর পথে সৈনিকের
চলে যাওয়া,
সিক্ত চোখে দেখে রমণী।
সাথে থাকে শুধু মায়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৫

পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়...
...বাকিটুকু পড়ুনআমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন