somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে বিদেশে শাপলা চত্বরের হত্যার কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিপাকে ও মুখ থুবড়ে পড়েছে মানবাধিকার সংগঠনের নামে সক্রিয় গ্রুপ “অধিকার”

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে বিদেশে শাপলা চত্বরের হত্যার কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিপাকে ও মুখ থুবড়ে পড়েছে মানবাধিকার সংগঠনের নামে সক্রিয় গ্রুপ “অধিকার”

৫ মে হেফাজত-জামায়াতের ভয়াবহ তাণ্ডবের পর রাতে অবস্থান সরাতে চালানো অভিযান নিয়ে দেশে-বিদেশে দফায় দফায় হত্যার কাল্পনিক তথ্য ছড়িয়ে এবার প্রশ্নের মুখে পড়েছে মানবাধিকার সংগঠনের নামে সক্রিয় গ্রুপ ‘অধিকার’। দিনের পর দিন সংগঠনটি রীতিমতো হেফাজত-জামায়াতের ভাষায় ৬২ জনকে হত্যা ও কয়েক শ’ নিখোঁজের জন্য সরকারকে দায়ী করে রিপোর্ট প্রকাশ করে চললেও এখন সেই তথ্য স্পষ্ট করতে পারছে না। মানবাধিকারের ধোয়া তুলে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে দেশে-বিদেশে বিএনপি, জামায়াত, হেফাজতসহ উগ্রবাদীদের রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ করে দিয়ে অধিকার এখন তাদের আবিষ্কৃত ‘নিহতদের নাম, পিতার নাম, গ্রামের বাড়িসহ ঠিকানার তথ্য দিতে ব্যর্থ। তথ্য মন্ত্রণালয় নিহতদের পরিচয় চাইলেও চলছে লুকোচুরি। এদিকে কেবল অধিকার নয়, মাদ্রাসার গরিব ছাত্রদের পুঁজি করে ফায়দা লুটতে তিন হাজার নিহত ও কয়েক হাজার নিখোঁজের দাবি করে চুপসে গেছে বিএনপি জামায়াতের স্নেহধন্য হেফাজত। দুই মাসেও হেফাজত তিন হাজার তো দূরের কথা নিহতের কোন তালিকাই প্রকাশ করতে পারেনি। রাজধানীর শাপলা চত্বর অভিযানে নিজেদের তিন হাজার নেতাকর্মী নিহত ও হাজার হাজার নিখোঁজ হয়েছে বলে দাবি করেছিল হেফাজতে ইসলাম। ঘোষণা দেয়া হয়েছিল মাদ্রাসায় মাদ্রাসায় অনুসন্ধান চালিয়ে এসব নিখোঁজের তালিকা করা হবে। তদন্ত কমিটি গঠন করে হেফাজত নেতারা কাজও করেছে দুই মাস ধরে। কিন্তু শতচেষ্টা করেও আজ পর্যন্ত সেই তালিকা প্রকাশ করতে না পারায় দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের সঙ্গে হেফাজত নেতারাই বলছেন, ঘটনার সঙ্গে সঙ্গে তথ্য যাচাই বাছাই না করে হতাহত নিয়ে প্রচার চালানো ঠিক হয়নি। ৫ মে রাতে হেফাজতের ইসলামের অবস্থান সরাতে অভিযানে ৬২ জন নিহত হওয়ার দাবি করলেও তালিকা সরকারকে দিচ্ছে না ‘অধিকার’। তথ্য মন্ত্রণালয়, ‘নিহত’দের নাম, ঠিকানা, পিতার নাম ও গ্রামের বাড়িসহ বিস্তারিত তথ্য অধিকারকে চিঠি দিয়েও তথ্য পেতে ব্যর্থ হয়েছে। অভিযানে কেউ মারা যায়নি, সরকারী প্রেসনোটে এমন বলা হলেও “অধিকারের” পক্ষ থেকে বলা হয়েছিল, সেই রাতে ৬২ জনের মৃত্যুর তথ্য পেয়েছে। এছাড়া হেফাজত আরও ২০০ জনের তথ্য পেয়েছে। মাঠে ময়দানে প্রচার করলেও কোথাও নাম ঠিকানা এতদিন প্রকাশ করেনি তারা। কিন্তু এখন সরকারের পক্ষ থেকে তথ্য চেয়ে বসায় চুপ সংগঠনটি। সরকারের চাওয়া অনুযায়ী বিস্তারিত তথ্য কবে দেয়া হবে জানতে চাইলে “অধিকারের” এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “অধিকারের” প্রেসিডেন্ট দেশের বাইরে রয়েছেন।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×