somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃসংবাদ! দুঃসংবাদ!দুঃসংবাদ! বিএনপির মহাসচিব নির্বাচন প্রস্তুতি বৈঠক করতে দুর্নীতির দায়ে দেশান্তরী নেতা তারেক জিয়ার কাছে যাচ্ছেন।

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুঃসংবাদ! দুঃসংবাদ!দুঃসংবাদ! বিএনপির মহাসচিব নির্বাচন প্রস্তুতি বৈঠক করতে দুর্নীতির দায়ে দেশান্তরী নেতা তারেক জিয়ার কাছে যাচ্ছেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করতে লন্ডন যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। ১৫ জুলাই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। ১৬ জুলাই লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে। ১৮ জুলাই তিনি দেশে ফিরবেন। ঈদের পর দলের কাউন্সিল ঘিরে তার এই সফর বলে জানানো হয়েছে। সফরকালে ১৭ জুলাই হাউস অব লর্ডসে ‘হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে। এছাড়া সফরে ফখরুল তারেক রহমানের সঙ্গে আলোচনা করে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। তাছাড়া লন্ডন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে সমন্বয়হীনতা, কেন্দ্র ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সুসম্পর্কের অভাব, মহানগর যুবদল, মহিলাদলসহ কয়েকটি জেলার কমিটি নিয়ে নেতাকর্মীদের মাঝে দূরত্ব, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় হলেও প্রচারাভিযানে ফখরুলের অনুপস্থিতি নিয়ে আলোচনা হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তারেক রহমানের দেশে ফেরা ও আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা হবে তাদের মধ্যে। তবে বিগত দিনে তারেক রহমানের কিছু নির্দেশনা বাস্তবায়ন না হওয়ার জবাবদিহিতা মির্জা ফখরুলকে দিতে হতে পারে। এর আগে মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার কয়েক মাস পর লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এটি হবে তার ২য় সাক্ষাত।তবে তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়টি রাজনৈতিক বলে তিনি এড়িয়ে যান। যিনি দুর্নীতির দায়ে দেশ ছাড়া তার কাছ থেকে যে কি পরামর্শ পাওয়া যাবে সেটা দেশবাসী সকলেরই জানা আছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×