somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২৪৬ আমদানিকারকের ওপর পুরো রমজান মাসে গোয়েন্দা নজরদারি রাখতে সরকারের কড়া নির্দেশনা।

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২৪৬ আমদানিকারকের ওপর পুরো রমজান মাসে গোয়েন্দা নজরদারি রাখতে সরকারের কড়া নির্দেশনা।

রমজান মাসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীতে ২৪৬ আমদানিকারকের ওপর নজরদারি শুরু করেছে গোয়েন্দা সংস্থা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপারে কারসাজি করে মূল্যবৃদ্ধি যাতে না করতে পারে সেজন্য নজর রাখতে মাঠে নামছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তারা কাজ শুরু করেছে। রাজধানীর ২৪৬ আমদানিকারকের ওপর পুরো রমজান মাসে থাকবে গোয়েন্দা নজরদারি। এই চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময় কারসাজি ও কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। রমজানে বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে গোয়েন্দারা কাজ শুরু করার পর নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। প্রতিবার রমজান মাস আসলেই একটি চক্র ভোগ্যপণ্যের কৃত্রিম সঙ্কট তৈরি করে মূল্যবৃদ্ধি করে। এর ফলে সীমিত আয়ের মানুষকে পড়তে হয় চরম বিপাকে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একাধিক গোয়েন্দা সংস্থা রমজান মাসের আগে থেকেই ব্যাপক অনুসন্ধান চালায়। তারা পুরন ঢাকা, বাড্ডা, আশুলিয়াসহ কিছু এলাকার ২৪৬ আমদানিকারণের তালিকা তৈরি করেন। এসব আমদানিকারক চাউল, ডাউল, সয়াবিন তেল, গুঁড়াদুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে থাকে। আর গোয়েন্দাদের ওই তালিকা ধরেই মহানগর গোয়েন্দা পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি করাসহ মাঠে নামছে। এজন্য গোয়েন্দা সংস্থা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম গঠন করা হয়েছে। তারা সাদা পোশাকে এসব আমদানিকারকের নজরদারি করবে। আমদানিকারকরা কী পরিমাণ মালামাল আমদানি করছে, কোথায় তার মজুদ রাখছেন-এসবের ওপর নজরদারি রাখা হবে। এছাড়া গোপনে কেউ যদি মালামাল মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যাদের ওপর নজরদারি রাখা হচ্ছে তাদের অধিকাংশই পুরান ঢাকার ব্যবসায়ী। কোনও আমদানিকারকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মালামাল মজুত করার প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, রমজানের শুরুতে নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের মজুদ ও কৃত্রিম সঙ্কট করে যাতে দ্রব্যমূল্যের উর্ধগতি করে মুনাফা লুটে না নিতে পারে সেজন্য অনেক আগে থেকেই অনুসন্ধান ও উদ্যোগ নেয়া হয়েছে। আগে থেকে উদ্যোগ গ্রহণ করায় রমজানের শুরুতে নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল থাকাতে সহায়ক হয়েছে। কালোবাজারী সিন্ডিকেট যাতে কোন ধরনের কারসাজি বা কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দ্রব্যমূল্যের উর্ধগতি ঘটিয়ে অবৈধ উপায়ে মুনাফা লুটে নিতে না পারে সেজন্য আগে থেকে নজরদারি ও অনুসন্ধান করে একটি কালোবাজারী ব্যবসায়ী চক্রের তালিকা তৈরি করা হয়েছে। রমজান মাসে রোজাদার, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ যেন কষ্ট না পায় সেজন্য সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশও দেয়া হয়েছে।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×