somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটা পদ্ধতি বাতিল নয়, সংস্কারের মাধ্যমে দেশের বিরাজমান সমস্যাকে সঠিক ও সুন্দরভাবে সমাধান করতে সরকারের উদ্যোগ অব্যাহত!

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোটা পদ্ধতি বাতিল নয়, সংস্কারের মাধ্যমে দেশের বিরাজমান সমস্যাকে সঠিক ও সুন্দরভাবে সমাধান করতে সরকারের উদ্যোগ অব্যাহত!

সব সরকারের শাসনামল ছাড়াও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি হলেও এই কোটা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩৪তম বিসিএসে প্রিলিমিনারিতেই কোটা বরাদ্দ রেখে ফল প্রকাশ করায় সৃষ্টি হয়েছে এই বিতর্ক। দেশের স্বাধীনতা অর্জনে আত্মদানকারীদের সম্মানে চার দশক আগে কোটা পদ্ধতি চালু করা হলেও বিসিএস ফলের পর শাহবাগ অবরোধে মুক্তিযোদ্ধাদের অসম্মান করে স্লোগান উঠছে। রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত পরীক্ষায় পিএসসি ইতিহাস সৃষ্টি করে প্রাথমিক বাছাইয়েই কোটা বরাদ্দ রেখে ফল প্রকাশ করে। প্রিলিমিনারিতেই কোটার ভিত্তিতে বাছাই করে ফল প্রকাশ করায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। সরকারি চাকরির বড় ক্ষেত্র বিসিএসে এই উদ্ভট সিদ্ধান্তে অবশেষে আন্দোলনের মুখে ফল পুর্নবিবেচনার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। কিন্তু বিসিএসসহ সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলনের মধ্যেই কোটা রক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলেও একশ্রেণীর সুবিধাবাদী আমলার ইন্ধনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রশিবির এই কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিল। ১৯৯৬ সালে কোটা পদ্ধতিতে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পেতে শুরু করে। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর তা কাগজে-কলমে থেকে যায়। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলতে চায় মুক্তিযোদ্ধা কোটা সার্বজনীন। ৪২ বছর ধরে চলে আসা কোটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। আমরা সংস্কারের পক্ষে নই। অন্যদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির কারণে মেধাবীরা বরাবরই বঞ্চিত হয়ে আসছেন। সুতরাং তর্ক- বিতর্ক, আন্দোলন যত কিছু হোক না কেন, মুক্তিযোদ্ধাদের কোটা উঠিয়ে দিলে দেশে আবার মুক্তিযোদ্ধাদের আন্দোলন শুরু হতে পারে। মুক্তিযোদ্ধা কোটা একেবারে বাতিল নয়, সংস্কার হতে পারে। কোনো কোটা চিরস্থায়ী হওয়া উচিত নয়। কোটাব্যবস্থা পর্যালোচনা করে নতুনভাবে সংস্কার করা উচিত। সরকারও উদ্যোগ নিচ্ছে কোটা পদ্ধতি সংস্কারের মাধ্যমে দেশের বিরাজমান সমস্যাকে সঠিক ও সুন্দরভাবে সমাধান করতে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×