জামায়াত-শিবিরের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। হরতালে ব্যাপক বোমাবাজি হামলা ভাংচুর। সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা।
১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামায়াত-শিবিরের ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। হরতালে ব্যাপক বোমাবাজি হামলা ভাংচুর। সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা।
একাত্তরের ঘাতককুল শিরোমনি গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের বিরুদ্ধে দেশব্যাপী ডাকা হরতালে সোমবার ব্যাপক বোমাবাজি, হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবির। হরতালে যানবাহন চলাচল করায় জনজীবন স্বাভাবিক থাকলেও জামায়াত-শিবিরের তাণ্ডবের শিকার হয়েছে সাধারণ মানুষ, পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও অসংখ্য বাস। পুলিশের অস্ত্র লুট করা ছাড়াও বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলাবাহিনীর ওপর হামলা চালিয়েছে তারা। সহিংসতায় জামায়াত শিবিরের তিন ক্যাডারসহ মারা গেছে চারজন। শিবিরের হামলায় আহত হয়েছে দেড় শতাধিক। সাতক্ষীরায় তারা এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে। তবে কুষ্টিয়ায় হরতালে গাছ কেটে সড়ক অবরোধের অপচেষ্টা করলে গণপিটুনি দিয়ে দুই শিবির কর্মীকে নিহত করেছে বিক্ষুদ্ধ জনতা। চাঁপাইনবাবগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াতে গিয়ে নিহত হয়েছে আরেক জামায়াতকর্মী। জামায়াতের হরতালে সোমবার নগরবাসীর কোন সাড়াই মেলেনি। স্বাভাবিক কর্মদিবসের মতোই নগরীর ব্যস্ত এলাকাগুলোয় দেখা গেছে যানজটও। আগের হরতালগুলোয় নগরীর রাস্তায় বাস ও রিকশা ছাড়া অন্য যানবাহন চলতে দেখা যায়নি। কিন্তু সোমবারের হরতালে দেখা গেছে ভিন্ন চিত্র। তবে এথেকে বোঝা যায় রমজানের এই পবিত্র দিনে জনগণ জামায়াত শিবিরের ডাকা এই হরতাল প্রত্যাখ্যান করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন