somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতের আমির আহমেদ শফীর বক্তব্য দেশের সংবিধানের পরিপন্থী। তাকে আইনের আওতায় আনা প্রয়োজন।

১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতের আমির আহমেদ শফীর বক্তব্য দেশের সংবিধানের পরিপন্থী। তাকে আইনের আওতায় আনা প্রয়োজন।

হেফাজতের আমির আহমেদ শফীর বক্তব্য দেশের সংবিধানের পরিপন্থী। এজন্য তাকে আইনের আওতায় আনা প্রয়োজন। আহমেদ শফী নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করেছেন। শফী বলেছেন, তেঁতুল দেখলে মানুষের যেমন জিভে জল আসে, তেমনি নারীদের দেখলে দিলের মইধ্যে লালা বাইর হয়। মহিলারা তেঁতুলের চেয়ে আরও বেশি খারাপ। মহিলাদের দেখলে দিলের মইধ্যে লালা বের হয়, লোভ লাগে। তিনি এই বক্তব্যের মাধ্যমে শুধু নারী নয়- সমগ্র মানবজাতিকে অবমাননা করেছেন। আমির আহমেদ শফী একজন বিকৃত মানসিকতার লোক। তিনি শুধু নারীদেরকেই অপমান করেননি- তিনি পুরুষদেরও অপমান করেছেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি পুরুষকে লালসাময় হিসেবে উপস্থাপন করেছেন। তিনি তাঁর মা, বোন, মেয়ে, স্ত্রীকে তেঁতুলের সঙ্গে তুলনা করে অসম্মান করেছেন। এই বক্তব্যের মাধ্যমে আমাদের মাদ্রাসায় শিশুদের কী শিক্ষা দেয়া হচ্ছে তাও স্পষ্ট হয়েছে। আমাদেরকে এ বিষয়ে সচেতন হতে হবে। আহমেদ শফীকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। আহমেদ শফী তার এ বক্তব্যের মাধ্যমে ইসলামকে অবমাননা করেছেন। ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম নারীকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ইসলাম নারীকে পুরুষের পাশাপাশি লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য করার অধিকার দিয়েছে। তিনি বিবি খাদিজা ও মা আয়েশাকে অপমান করেছেন। মা আয়েশা যুদ্ধ করেছিলেন, বিবি খাদিজা ছিলেন একজন ব্যবসায়ী। বাংলাদেশে বর্তমানে প্রায় দুই কোটি নারী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। নারীরা এই কর্তব্য দক্ষতা ও শালীনতার মাধ্যমে পালন করছে। হেফাজত এই নারীকে গৃহবন্দী রাখতে চায়। তারা বাংলাদেশকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চায়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এই নারীরা আজ বিভিন্ন পেশায় সফলভাবে কাজ করছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারাবিশ্বে একটি মডেল। আমাদের এই অবস্থান থেকে কেউ পিছু হটাতে পারবে না। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে আজ হেফাজতের এই অবাস্তব বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। রুখে দাঁড়াতে হবে।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×