ইলেকট্রনিক ও মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ডাক বিভাগের ৩৪ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ৬২৪ টাকা আয় জনপ্রিয় হয়ে উঠছে। ডাক বিভাগের ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস বা (ইএমও) মোবাইল মানি অর্ডার সেবা। বর্তমানে জেলা ও উপজেলার দুই হাজার ৫৫১টি ডাকঘর থেকে এই সেবা দেওয়া হচ্ছে, যা প্রতি মাসে বাড়ানো হচ্ছে। ইএমওর মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় বসেও কয়েক মিনিটের মধ্যে টাকা আদান প্রদান করা সম্ভব। প্রায় দুই বছর আগে এ সুবিধা চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় এক কোটি ১৫ লাখ গ্রাহক সেবাটি নিয়েছেন। ২০১০ সালের ৫ মে দেশের প্রধান ডাকঘরগুলোসহ ১০০টি পয়েন্টে এই সেবা চালু করা হয়। কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষের কাছে সেবাটি পরিচিত হতে সময় লাগলেও ক্রমেই তা জনপ্রিয় হয়ে উঠছে। ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিসের মাধ্যমে ৩১ মে পর্যন্ত ডাক বিভাগ প্রায় এক কোটি ১৫ লাখ গ্রাহকের দুই হাজার ৬০০ কোটির বেশি টাকা পাঠিয়েছে। ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিসে টাকা পাঠানোর প্রক্রিয়ায় গ্রাহকের মুঠোফোনে একটি এমএসএস যায়। তাতে একটি গোপন নম্বর থাকে। এই নম্বর স্থানীয় যে ডাকঘরে এই সেবা আছে, সেখানে দেখালেই প্রাপক টাকা বুঝে পান। আবার প্রাপক টাকা বুঝে পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর মুঠোফোনে একটি নিশ্চিতকরণ বার্তা পৌঁছে যাবে। ইএমও পদ্ধতিতে টাকা পাঠাতে প্রথম এক হাজারের জন্য প্রেরককে ২৭ টাকা ও পরবর্তী প্রতি হাজারে ১০ টাকা সার্ভিস চার্জ দিতে হয়। ইএমও সার্ভিসের জন্য এখন বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। তাই যেসব স্থানে এই নেটওয়ার্ক নেই, সেখানে আপাতত এই সেবা চালু করা যাচ্ছে না। তবে শিগগিরই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। ভালো সেবার স্বীকৃতি হিসেবে ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস ২০১১ সালে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ই ফাইন্যান্স বিভাগে সেরা পুরস্কার পেয়েছে। এ ছাড়া একই বছর দিল্লিতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের অংশ গ্রহণে অনুষ্ঠিত এম বিলিয়নথ অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজস্ব বিভাগে পুরস্কার পাওয়ার পাশাপাশি মোস্ট ইনোভেটিভ প্রোডাক্ট অব দ্য ইয়ার ২০১১ হিসেবেও পুরস্কৃত হয়। মোবাইল মানি অর্ডার সেবাটি সাধারণ মানুষ সাদরেই গ্রহণ করেছে। দেশের নয় হাজার ৮৮৬টি ডাকঘরেই ডাক বিভাগ এই সেবা পৌঁছে দিতে চায়। এ বছর এক হাজার ডাকঘরকে ইএমও সেবার আওতায় আনা হচ্ছে। এর মধ্যে অনেকগুলোর কাজ শেষ হয়েছে।
ডাক বিভাগের মাধ্যমে ১ কোটি ৫ লক্ষ ইলেকট্রনিক মানি অর্ডার প্রেরণ ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।