somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়েনা খাঁচায় বন্দী হলো ৪২ বছর পর। সর্বস্তরের জনগণ ৪২ বৎসরের চাপা ক্ষোভ থেকে বেরিয়ে এসে দীর্ঘশ্বাস ফেলল!

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়েনা খাঁচায় বন্দী হলো ৪২ বছর পর। সর্বস্তরের জনগণ ৪২ বৎসরের চাপা ক্ষোভ থেকে বেরিয়ে এসে দীর্ঘশ্বাস ফেলল!

দেশের সর্বস্তরের জনগণ শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ৪২ বছর পর একটা রায় পেয়েছি এটাই বড় কথা। তাই এ রায়ে আমরা সন্তুষ্ট। জাতীয় ও আন্তর্জাতিক অনেক চাপের মুখে কাজ করতে হয়েছে সরকারকে এই বিচারের জন্য। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাইব্যুনাল ও বিচারকরা কাজ করছেন। গোলাম আযম সাজা পেয়েছে। আদালতের রায়ের মাধ্যমে জামায়াত-শিবিরকেও স্বাধীনতাবিরোধী প্রতারক দল হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এটা এ দেশের জনগণের দীর্ঘ দিনের প্রতীক্ষা, প্রচেষ্টা ও সংগ্রামের ফসল। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত শিবির এই পবিত্র রমজান মাসে হরতাল ডেকেছে। জামায়াত-শিবির ধর্মের কথা বলে বলে এতদিন বাঙালি জাতিকে অন্ধ করে রেখেছিলো। সেই শিবির-জামায়াত ক্ষমতার রাজনীতিতে এতটাই মত্ত যে ধর্মের কথা ভুলেই গেছে। কেবলমাত্র ক্ষমতার লিপ্সা আর যুদ্ধাপরাধী হায়েনাদেরকে বাঁচাতে একের পর এক হরতালের ডাক দিয়ে নির্মমভাবে পুলিশ পিটিয়ে গাড়ী ভাংচুর করে, অগ্নি সংযোগ করে অর্থনৈতিক ক্ষতি করছে। জামায়াত শিবির যদি প্রকৃত মুসলমান হত তাহলে পবিত্র রমজান মাসে হরতাল দিয়ে দেশে বিশৃখলার সৃষ্টি করত না। জামায়াত-শিবির নানাভাবে ইসলাম ধর্ম নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করছে। স্বাধীনতার পর এপর্যন্ত কোন দল জামায়াত শিবিরের মত পবিত্র রমজানে হরতাল দেয়নি। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই রায় ঘোষণা নিয়ে জামায়াতের হরতালে সমর্থন জানিয়ে বিএনপি সংসদ অধিবেশনে আসেনি। এর মাধ্যমে গোলাম আযমসহ যুদ্ধাপরাধীদের প্রতি বিএনপি তাদের সমর্থন স্পষ্টভাবে দেখিয়েছে। এ জন্য অবশ্যই দেশবাসী, বিএনপিও তাদের নেত্রীকে ধিক্কার জানাবে। এই যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি নেত্রী কী না করেছে। হিন্দুর বাড়িঘর ও মন্দিরে আগুন দিয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির লুটপাট ও অগ্নিসংযোগ করেছেন। কানসাটে বিদ্যুত কেন্দ্র জ্বালিয়ে দিয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের ভেতরে আগুন পর্যন্ত দিয়েছেন। সরকারের অঙ্গীকার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে। বিচারের কাজ শুরুর পর রায়ও শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টা আর সংগ্রামের ফসল আজ বাস্তবায়ন হয়েছে। একের পর এক বিচারকরা রায় দিয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে জাতির সব থেকে বড় পাওনা। ৪২ বছর পরে হলেও আমরা সেই রায় পাচ্ছি, বিচার হচ্ছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×