somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমির আহমদ শফীর কোন ধর্মীয় জ্ঞান আছে বলে মনে হয় না। ইসলামের অপব্যবহার করার জন্য শফীকে গ্রেফতার করা উচিত!!!

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর কোন ধর্মীয় জ্ঞান আছে বলে মনে হয় না। যদি তিনি কোরান হাদীস বুঝতেন তাহলে নারীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন না। ইসলামের নাম ব্যবহার করে তিনি জাতির সঙ্গে প্রতারণা করছেন। এ জন্য শফীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা উচিত। অনেক বিশিষ্ট আলেমগণ আমির আহমদ শফীর ইসলামী জ্ঞান বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। ইসলামে নারীর মর্যাদা যে ভাবে দেওয়া হয়েছে তাথেকে হেয় করে তিনি নারীদেরকে পরিবার, সমাজ, দেশ তথা সারা বিশ্বের কাছে তাদেরকে খেলনা পুতুল বানিয়েছেন। আজ আমির আহমদ শফীর জন্য দেশের আলেম সমাজ লজ্জিত। আলেমগণ বলেন, শফী জাতির জন্য সংক্রামক ব্যাধি। নারীরা ঘরের বাইরে যেতে পারবে না এমন বক্তব্য সম্পূর্ণ ইসলামবিরোধী। হেফাজত আমির আহমদ শফীর বক্তব্য ইসলামকে কলঙ্কিত করেছে। দেশের অর্থনীতি ও বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের সর্বোচ্চ খাত পোশাক শিল্প। এ শিল্পকে নারীরাই বাঁচিয়ে রেখেছে। নারীদের শ্রমের বিনিময়ে দেশ এগিয়ে চলছে। নারীদের নিয়ে আহমদ শফী প্রকাশ্যে যে বক্তব্য দিয়েছেন তা বিশ্লেষণ করলে বুঝতে কষ্ট হয় না যে তিনি একটি সম্প্রদায়ের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন। শুধু তাই নয়, আহমদ শফী নিজের স্বার্থেই ইসলামকে ব্যবহার করছেন বলে বুঝা যায়। ধর্মকে নিজের স্বার্থে বা রাজনীতির স্বার্থে ব্যবহার করলে সত্য কথাটা বলা যায় না। অতীতে একশ্রেণীর আলেম একসময় ইংরেজী শিক্ষাকে হারাম বলে ফতোয়া দিয়েছিল। সরলপ্রাণ মুসলমানরা সেই ফতোয়া গ্রহণ করে বরং পিছিয়ে পড়েছে। মুসলমানদের সম্মানজনক অবস্থান থেকে বঞ্চিত করার পরিকল্পনাই তখন বাস্তবায়িত হয়েছে ঐ ধরনের ফতোয়ার মধ্য দিয়ে। একজন নারীর পক্ষে আরেক নারী চিকিৎসকের কাছে শারীরিক সমস্যার কথা যেভাবে তুলে ধরা সম্ভব তা পুরুষ চিকিৎসকের কাছে বলা সম্ভব নয়। আহমেদ শফী নারী চিকিৎসকদের বিষয়ে যে মন্তব্য করেছেন তা নিঃসন্দেহে তার নারীদের উচ্চশিক্ষার বিরুদ্ধে অবস্থান। আহমদ শফীর নারীবিদ্বেষী বক্তব্যে পরিষ্কার হয়ে যায়, তারা কওমি মাদ্রাসাগুলোতে কী শিক্ষা দিচ্ছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের কওমি মাদ্রাসাগুলোর ওপর কঠোর নজরদারি আরোপ করা সরকারের একান্ত প্রয়োজন। আহমদ শফী যে ভাষায় বক্তব্য রেখেছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে তিনি আফগানিস্তান থেকে এসে কথা বলছেন। এ ধরনের ব্যক্তিকে ‘আল্লামা’ আখ্যায়িত করা দেশের আলেম সমাজের জন্যই লজ্জাকর। তিনি আল্লামা নন, বরং একজন জঙ্গী নেতা। হেফাজতে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে। তারা ইসলামের শত্রু। এই কওমিরা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। রাজনীতির খাতিরে এই জঙ্গী নেতাকে যারা সমর্থন দিচ্ছেন তারাও ভাল করছেন না। এ ধরনের জঙ্গী মাদ্রাসাগুলোকে আর্থিক ও নৈতিক সহযোগিতা প্রদান না করার জন্য এদেশের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষের প্রতি আহ্বান রইল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×