প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ২০১৪ সালের জানুয়ারির মধ্যেই দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জনসমাবেশে ঘোষণা দিয়েছেন। বর্তমান স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সে নির্বাচন হবে সুন্দর ও শান্তিপূর্ণভাবে, যেখানে দেশের প্রতিটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যারা '৭১-এ ধর্ষণ করেছে, গণহত্যা, লুটতরাজ চালিয়েছে সে সকল যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে রাহুমুক্ত করার দ্বারপ্রান্তে বর্তমান সরকার। যুদ্ধাপরাধীদের বিচারের রায় ইতিমধ্যে শুরু হয়েছে, পর্যায়ক্রমে প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার হবে বলে দেশবাসী এ সরকারের প্রতি আশাবাদী। গত সাড়ে চার বছরে আওয়ামী লীগ দেশের অনেক উন্নয়ন করেছে। এখন আর মালয়েশিয়ায় যেতে কোনো দালালের খপ্পরে পড়তে হচ্ছে না। ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে মানুষ নামমাত্র খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছে। প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। যেখান থেকে ঋণ নিয়ে বিদেশে যেতে এবং দেশে ঘরবাড়ি নির্মাণ করতে পারবে একজন প্রবাসী। জিএসপি সুবিধার আওতায় তৈরি পোশাক খাতকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি সুপারিশ জানিয়েছে সরকার। এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলবে বলে সরকারের উচ্চমহল আশাবাদী। আর এই সুপারিশ কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি করতে হলে যে ১৬% বেশী শুল্ক দিতে হয়, সেটা আর দিতে হবে না। ফলে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে।
স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে সুন্দর ও শান্তিপূর্ণ। জাতিকে রাহুমুক্ত করতে সরকারের প্রয়াস অব্যাহত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।