মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বাউফলের চরাঞ্চলগুলোতে এখন ডিজিটালের ছোঁয়া লেগেছে। ডিশ বসিয়ে চালানো হচ্ছে টিভি চ্যানেল। এর ফলে ঘরে বসেই চ্যানেল ঘুরিয়ে দেশ ও বিদেশের খবর নিতে পারছে চরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা এ অঞ্চলের মানুষের কাছে এখন আর স্বপ্ন নয়, বাস্তবেই পরিণত হয়েছে। বাউফলের তেঁতুলিয়া নদীর মধ্যে ১১টি বসতি চর রয়েছে। এ সব চরে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করছে। জমিতে ধান ফলিয়ে আর নদীতে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করত। চরের উদর মাটি গায়ে মেখে শিশুরা বড় হতো। এক সময় তারা বাবার সঙ্গে হয় নদীতে মাছ ধরতে যেত, না হয় জমি চাষ করতে যেত। সেখানে তারা এখন বড় হচ্ছে তথ্যপ্রযুক্তির সান্নিধ্যে থেকে। নিজেই স্কুলে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে। পড়ালেখা করে বড় হবে এমন মানসিকতা তৈরি হচ্ছে। এখানে বিদ্যুৎ সরবরাহ না থাকলেও প্রায় প্রত্যেক ঘরে সৌরবিদুতের সংযোগ রয়েছে। বিভিন্ন কোম্পানির কাছ থেকে তারা নগদ অথবা মাসিক কিস্তিতে এই সৌরবিদ্যুত প্ল্যান্ট ক্রয় করে ঘরে বসিয়েছেন। চরের ছোট ছোট হাট-বাজারের বিভিন্ন দোকানপাটেও সৌরবিদ্যুত বসিয়েছেন। ক্যাপাসিটি অনুযায়ী তা দিয়ে রঙ্গিন কিংবা সাদাকালো টেলিভিশন চালাচ্ছে তারা। চরের মানুষ সারা দিন পরিশ্রম করে সুযোগ পেলেই একটু বিনোদনের জন্য টিভির সামনে গিয়ে বসেন। চ্যানেল ঘুরিয়ে দেশ-বিদেশের খবরসহ বিভিন্ন অনুষ্ঠান দেখেন। এখানে মোবাইল ফোন ব্যবহার হচ্ছে অহরহ। ব্যাটারি চার্জ করতে নদী পার হয়ে এখন আর শহরে আসতে হয় না। চরে বসে সৌরবিদ্যুত থেকেই ব্যাটারী চার্জ হচ্ছে। এই সরকারের সময় কেবল তথ্যপ্রযুক্তির সম্প্রসারণই হয়নি, চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ হয়েছে। আগে কাঁচা রাস্তায় হেঁটে গন্তব্যে যেতে হতো। এখন সেই রাস্তা পাকা হয়েছে। বিভিন্ন ধরনের যানবাহন চলছে। স্বল্প সময়ে তারা গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। এখন তারা যেন একটি স্বপ্নের দ্বীপে বসবাস করেছেন। আর এসব কিছুই সম্ভব হয়েছে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্বদিচ্ছার ফলে।
স্বপ্ন নয় বাস্তব। চরাঞ্চলে লেগেছে ডিজিটালের ছোঁয়া। ঘরে ঘরে সৌর বিদ্যুত, স্যাটেলাইট টিভি, যা ছিল চরাঞ্চলের মানুষের স্বপ্ন। আজ তা বাস্তবে পরিণত হয়েছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।