পরিকল্পিত অর্থনীতির দিকে যাচ্ছে বাংলাদেশ। আর এ জন্য গত ৫ বছরে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শুধু পরিকল্পনা গ্রহণই নয়, পাশাপাশি বাস্তবায়নের অবস্থাও মূল্যায়ন করা হচ্ছে। যা অতীতের যে কোন সময়ের চেয়ে ব্যতিক্রম। মধ্য আয়ের অর্থনীতিতে যেতেই এসব উদ্যোগ। পরিকল্পনা ছাড়া অর্থনৈতিক বিকাশ অসম্ভব। এতদিন বাংলাদেশের সামনে কোন লক্ষ্য ছিল না। এ সরকারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা এবং তা বাস্তবায়নে উদ্যোগী হওয়া, যা অতীতে ছিল না। দেশের আর্থ সামাজিক উন্নয়নে ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৩ সালের ১২ নবেম্বর পর্যন্ত ৫ বছরে ব্যাপক প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ সময়ের মধ্যে ১৩৪ একনেক বৈঠক হয়। এগুলোতে মোট ৫ লাখ ৩৬ হাজার ৪০৯ কোটি ৪৫ লাখ টাকার ৯৮৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অর্থাৎ অনুর্ধ ২৫ কোটি টাকা ব্যয়ের ২৩৫ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৪৭৩ কোটি ৭০ লাখ টাকা। সব মিলিয়ে ৫ লাখ ৪৩ হাজার ৮৮৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ের ১ হাজার ২২৩ প্রকল্প অনুমোদন লাভ করে।
সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবার পরিকল্পিত অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ। পাঁচ বছরে ৫ লাখ ৪৩ হাজার ৮৮৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।