somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের ধারাবাহিকতায় সরকারের ভুলতা-আশুগঞ্জ বিদ্যুত সঞ্চালন লাইন নির্মাণসহ ১৩৫৩ কোটি টাকার সাত প্রকল্প অনুমোদন

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘরে ঘরে বিদ্যুতের আলো নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার বিদ্যুত সঞ্চালন লাইন নির্মাণসহ ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৫৩ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, ভুলতা-আশুগঞ্জ ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্প, ফ্যাশন ডিজাইন, ট্রেনিং ইনস্টিটিউট ও ১টি বেসিক সেন্টার স্থাপন প্রকল্প, মদন-খালিয়াজুড়ি সাবমার্জিবল সড়ক নির্মাণ এবং নেত্রকোনা মদন খালিয়াজুড়ি সড়কে ৩৭তম কিলোমিটারে বালাই নদীর ওপর পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, পুলিশ বিভাগের ৬০টি তদন্ত কেন্দ্রের টাইপ প্ল্যানে নির্মাণ প্রকল্প, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সংস্কার ও আধুনিকায়ন প্রকল্প, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ প্রকল্প, মর্ডানাইজেশন এ্যান্ড স্ট্রেংদেনিং দ্য ডিপার্টমেন্ট অব ইন্সপেকশন ফর ফ্যাক্টরিজ এ্যান্ড ইস্টাবলিশমেন্টস অব নাইন ডিস্ট্রিক্ট অফিস প্রকল্প। এছাড়াও উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পটির নাম পরিবর্তন করা হয়েছে। ভুলতা-আশুগঞ্জ ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন প্রকল্পের মাধ্যমে আশুগঞ্জ থেকে ঢাকায় বিদ্যুত আনতে সঞ্চালন ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। ঢাকা শহরের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি। এ চাহিদা পূরণ একটি বড় চ্যালেঞ্জ। এ জন্য পিজিসিবির প্ল্যানিং দফতরে লোড ফ্ল স্টাডিতে বিভিন্ন কেস বিশ্লেষণ করে দেখা গেছে, আশুগঞ্জ থেকে ভুলতা পর্যন্ত ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন এবং ৪০০/২৩০ কেভি উপকেন্দ্র নির্মাণ করে নতুন বিদ্যুত কেন্দ্রগুলোর বিদ্যুত ইভাকুয়েশন করা সম্ভব। তাছাড়া প্রস্তাবিত ভুলতা ৪০০/২৩০ কেভি উপকেন্দ্রে বিদ্যমান ঘোড়াশাল-রামপুরা ও হরিপুর-রামপুরা লাইনের ইন-আউটের মাধ্যমে রামপুরা ২৩০/১৩২ উপকেন্দ্রেও বিদ্যুত সরবরাহের মাধ্যমে ঢাকা শহরে যথেষ্ট পরিমাণে বিদ্যুত সরবরাহ করা যাবে এবং নতুন করে ২ গুন ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট থেকে উৎপাদিত বিদ্যুত ইভাকুয়েট করেও ঢাকা শহরে যথেষ্ট পরিমাণে বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে যা রাজধানীর ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার বিপরীতে যথেষ্ট হবে বলে আশা করেন বিশেষজ্ঞরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×