somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের স্বাস্থ্য খাতে যুগোপযোগী পদক্ষেপে চরাঞ্চলের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রশংসিত

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





তিস্তার দুর্গম চরাঞ্চল। স্বাস্থ্যসেবা বলতে কিছুই ছিল না। এখন সময় বদলেছে। বেড়েছে চরাঞ্চলে সুযোগ-সুবিধা। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে স্বাস্থ্যসেবা। গ্রামের পাশাপাশি চরেও স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ১৫৭ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায়। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পাল্টে গেছে চরের স্বাস্থ্যসেবার মান। কমিউনিটি ক্লিনিকগুলোতেই গর্ভবতী মায়েরা নিয়মিত স্বাস্থ্য পরিচর্যার সুবিধা পাচ্ছেন। এ সব ক্লিনিকে বিনা খরচে প্রশিক্ষিত ধাত্রী দিয়েই স্বাভাবিক সন্তান প্রসব করানো হচ্ছে। আর বর্তমান সরকারের এই স্বাস্থ্যসেবা এখন একটি মডেল। কমিউনিটি ক্লিনিকগুলো চরে স্বাস্থ্যসেবার ধারণা পাল্টে দিয়েছে। এখন এ সব ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম ও দুর্গম চরেও স্বাস্থ্যসেবার উন্নতি ঘটেছে। প্রতিদিন শত শত গর্ভবতী মা ও শিশু ক্লিনিকগুলো হতে বিনা পয়সায় স্বাস্থ্যসেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে দুর্গম চরের গর্ভবতীরা স্বাস্থ্য সম্পর্কে জানতে পারছে। জানতে পারছে পুষ্টি, গর্ভবতী মায়ের পরিচর্যা, সদ্য প্রসব করা শিশু পরিচর্যা সম্পর্কে। বর্তমানে শিশুমৃত্যুর হার চরাঞ্চলেও প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রকল্প হিসেবে সরাসরি গ্রাম্য ও চরের নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সম্পূর্ণ বিনা পয়সায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়। প্রতি সপ্তাহ ও মাসে কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ডিএমসিএইচ এ্যান্ড আইও কর্মকর্তা, এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসক। তারা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের পাশাপাশি একটু জটিল রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এছাড়াও সরকার বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে টিকাদান কর্মসূচীসহ সকল প্রকার স্বাস্থ্যগত প্রচার এ সব কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করে থাকে। এভাবেই কমিউনিটি ক্লিনিকগুলো দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করা এবং অবদান রাখার পাশাপাশি হাজার হাজার নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারের সাধারণ মানুষ ও নারীদের কথা মাথায় রেখে, তাদের দুঃসময়ে পাশে থাকতেই এই কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে তাদের দারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১

ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!

একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই... ...বাকিটুকু পড়ুন

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

×