somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন্ত্রীসভা প্রসঙ্গে ‘দেশের মালিকে’র কড়াচিঠি

১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় প্রধানমন্ত্রী,

আমাকে চিনতে পারছেন না। “আমাকে না চেনা মানে ঘাস-ফুল না চেনা”; আমি দেশের মালিক; আমার একদিকে বিএনপি-জামাতের বোমা হুমকি; অন্যদিকে আওয়ামী লীগের চাঁদাবাজদের কাটা রাইফেলের হুঁশিয়ারী। জাতির জনক বঙ্গবন্ধু মৃত্যুর পর থেকেই এমন এতিমের মত বেঁচে আছি। ঠিঁক বাঁচা নয়; জীবন্মৃত “ক্ষমতা দখলের ফুটবল” হয়ে লাথি খেয়ে বেড়াচ্ছি।

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত হাওয়াভবনের গ্রেণেড খেয়ে আমার বন্ধুদের অনেকেই মারা গেছে। তারেকের টেন পার্সেন্ট দিতে গিয়ে নিঃশেষ হয়েছে অনেকেই।

যুদ্ধাপরাধীদের বিচার করছেন; আর আপনি বঙ্গবন্ধুর মেয়ে বলে আবার আপনাকে ম্যান্ডেট দিলাম। দুর্নীতির ক্ষেত্রে ২০০৯ থেকে ২০১৩ অন্ধকার সময়। এই জায়গাতে আপনি যদি মনযোগ না দেন; যেই লাউ; সেই কদু থেকে যাবে। আমি বাধ্য হবো; এবার আপনার দপ্তরে এসে দেশ চালানোর ‘মেশিন’টা চাইতে। মেশিনটাতে ‘সততা’ আর ‘শৃংখলা’র কিছু নাট-বল্টু টাইট করতে হবে।

“উদিত দুঃখের দেশে” এবারো যদি মন্ত্রী সভায় কোন অসত, সন্ত্রাসী, হাইব্রিড দুধের মাছি দেখি; আমি ‘দেশের মালিক’ বাধ্য হবো আপনার চেয়ার ধরে নাড়াচাড়া করতে। তখন যেন আবার বলবেন না; নাড়িও না; যুদ্ধাপরাধীদের বিচার শেষ হয়নি; চারিদিকে ষড়যন্ত্র। এই এক ভাঙ্গা রেকর্ড শুনতে একদম ভালো লাগেনা। “জন্মই আমার আজন্ম পাপ”!

আমার বাচ্চাটাকে বিএনপি-জামাত দিনে-দুপুরে পুড়িয়ে মারলো। খালেদা জিয়ারো কিছু হলোনা, ব্যারিস্টার রাজ্জাকেরো কিছু হলো না। জামাত নিষিদ্ধ হলোনা হিন্দুপল্লী উজাড় হবার পরেও।

সুতরাং আর ছলিম বুঝ দিয়ে লাভ নেই। আমার সহ্যের বাঁধ ভেঙ্গে গেছে। আমার জীবনের সঞ্চয় দিয়ে কেনা ‘সিএনজি’টা পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামাতের তালেবানেরা। আমার আর হারানোর কিছু নাই প্রধানমন্ত্রী। রবিবার মন্ত্রীসভার সদস্যদের নামগুলো দেখে বুঝবো; আপনি বাংলাদেশকে কতটা ভালোবাসেন। এখন ৭৫ নিয়ে কাঁদবেন না প্লিজ। ৭৫-এ শুধু আপনি না আমিও আমার পিতাকে হারিয়েছি; উনার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এটাই আপনার জীবনের শেষ পরীক্ষা। পরীক্ষায় ভালো করবেন আশা করছি। আমি দেশের মালিক;আমাকে সাধারণ ভাবলে ভুল করবেন। ( “মাইয়া ভুল করিস না; আমি ভুল করা মাইয়ার লগে কথা বলবো না”।) প্রধানমন্ত্রী আপনি শতায়ূ হোন। আমাকেও শতায়ূ হতে দিন। আপনার সর্বাঙ্গীন মঙ্গল প্রত্যাশা করছি। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবেন।

হুমকি ও শুভেচ্ছান্তে

“দেশের মালিক”
এক-এগারো’২০১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×