somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা চলচ্চিত্রে রেনেসাঁ; জগত মাতালো ‘ইলেকশন অফ দ্য ল্যাম্বস’

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক

ব্রেকিং নিউজঃ খ্যাতিমতী চলচ্চিত্র পরিচালক হাসিনা নায়ার পরিচালিত "ইলেকশন অফ দ্য ল্যাম্বস" চলচ্চিত্রে স্মরণকালের সেরা অভিনয়ের জন্য আজীবন অস্কার সম্মাননা পেলেন কিংবদন্তীর অভিনেতা এরশাদ ডি নীরো। অস্কার কতৃপক্ষ হাসপাতালে
এসে "অস্কার-সম্মাননা" তুলে দেয় এই প্রবাদপ্রতিম অভিনেতার হাতে। ছবিতে ইলেকশন অফ দ্য ল্যাম্বস ছবির এক বিশেষ মুহূর্তে অস্কার বিজয়ী এরশাদ ডি নীরো।

দুই

রঙ্গভবনে "ইলেকশন অফ দ্য ল্যাম্বস" প্রদর্শনী

চলচ্চিত্র নির্মাতা হাসিনা নায়ার পরিচালিত ইলেকশন অফ দ্য ল্যাম্বস-এ যুগান্তকারী অভিনয়ের জন্য এরশাদ ডি নীরো অস্কার পুরস্কার পাওয়ার পরপরই সুস্থ হয়ে উঠেছেন। ব্যক্তিগত জীবনে এরশাদ ও হাসিনা "বড় ভাই" ও ছোট বোন। দুইভাইবোন রবিবার সন্ধ্যায় রঙ্গভবনে একসঙ্গে হন "অস্কার-বিজয়" পরবর্তী চলচ্চিত্র প্রদর্শনী ও হাই-টিতে। এই চলচ্চিত্রের শিল্প-নির্দেশক রওশন কিউরোস্তমী সম্পর্কে অস্কার বিজয়ীর স্ত্রী ও যথারীতি চলচ্চিত্র নির্মাতা হাসিনা নায়ারের ভাবী। একই পরিবারের তারার আলোয় যেন ঝলমল করছিল রঙ্গ মিলনায়তনটি। শহরের সংস্কৃতি রসিক বেয়াইয়েরাও রঙ্গভবনে "ইলেকশন অফ দ্য ল্যাম্বস" ছবিটি দেখেন, ফিল্মটির কলাকুশলীদের দাঁড়িয়ে অভিনন্দন জানান ও হাইটি-তে অংশ নেন। সেখানে কোথাও কেউ নেই নাটক খ্যাত বাকের ভাই হতাশা প্রকাশ করে বলেন; দুজনেই রংপুর থেকে যাত্রা শুরু করেছিলাম। অভিনেতা হিসেবেই পুরোজীবনটা কাটালাম দু'জনে। আমি আটকে রইলাম যাত্রায়। আর এরশাদ জিতে নিলেন অস্কার। যাকে সম্মানিত করতে হাই-টি; সেই এরশাদকে বিমর্ষ দেখাচ্ছিল। কেন মন খারাপ; এ প্রশ্নের উত্তরে কিংবদন্তীর মহানায়ক বলেন, একা অস্কার পেয়ে আনন্দিত নই। আমার বোনের অস্কার পাওয়ার কথা ছিল। পৃথিবীর ইতিহাসে এমন বায়োস্কোপ আর কেউ দেখেনি। হাসিনা নায়ার রংপুরের ধ্রুবতারা।

তিন

ইলেকশন অফ দ্য ল্যাম্বস

পৃথিবীর ইতিহাসে এমন বায়োস্কোপ আর কেউ দেখেনি

আর কিছুক্ষণ পরেই প্রদর্শিত হবে দক্ষিণ এশিয়ার খ্যাতিমতী চলচ্চিত্রকার হাসিনা নায়ার পরিচালিত; হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী চলচ্চিত্র " ইলেকশন অফ দ্য ল্যাম্বস।" এই ছবির মূখ্য ভুমিকায় বিস্ময়জাগানিয়া অভিনয়ের জন্য মহানায়ক এরশাদ ডি নীরো জিতেছেন অভিনয়ে আজীবন "অস্কার সম্মাননা।" বাংলাদেশে কুরোস্তমীরা অতীতে তাদের চলচ্চিত্র নিয়ে অস্কারের বারান্দায় ঘুরাঘুরি করলেও এরশাদের মতো এমন প্রবল সম্মানতা কেউ জিততে পারেননি। অস্কার কমিটি সিএমএইচ-এ এসে এই পুরস্কার হস্তান্তর করেন মহাত্মা ডি নীরোর কাছে।এই ছবি বলিউডের ধুম-থ্রীকে বক্স-অফিসে পিছে ফেলে দিয়েছে। একই সঙ্গে ব্যবসা সফল ও বিস্ময়ধারার চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে নির্মাতা হাসিনা নায়ার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী চলচ্চিত্রকার হিসেবে ইতিহাসে স্থান পাকাপোক্ত করলেন। ছবিটি পরিবেশিত হচ্ছে শক্তিদই, মতি-মধু ও হলমার্কের সৌজন্যে।

চার

ব্রেকিং নিউজঃ মস্কো চলচ্চিত্র উতসব ২০১৪ তে সেরা চলচ্চিত্রের 'মস্কার' পুরস্কার জিতেছে খ্যাতিমতী চলচ্চিত্র নির্মাতা হাসিনা নায়ারের " ইলেকশন অফ দ্য ল্যাম্বস। রাশিয়ার চলচ্চিত্র উতসব কমিটির প্রধান "একশন হিরো" ভ্লাদিমির পুতিন মস্কোর ফেস্টিভ্যাল কেন্দ্রে এই পুরস্কার ঘোষণা করে বলেন, বায়েস্কোপ নির্মাতা হাসিনা নায়ার তার ইলেকশন অফ ল্যাম্বসে' দ্য গ্রেট ডিক্টেটর ছবির আশ্লেষ আর হলিউডের ওশান ইলেভেন ছবির রিরংসাকে আনুভূমিক নিশ্চয়তায় স্থাপন করেছেন। অস্কার বিজয়ী অভিনেতা এরশাদ ডি নীরোর রঙ্গ-অভিনয়ে সালভাদার দালির শিল্পানুভূতি ও ডেভিড কপারফিল্ডের যাদুনুভূতির যুতসই বিনির্মাণের ক্ষেত্র হয়ে উঠেছে হাসিনা নায়ারের ইলেকশন অফ দ্য ল্যাম্বস ছবির ধূসর পটভূমি।

এই পুরস্কার পেয়ে গভীর তৃপ্তি অনুভব করছেন পরিচালক। "ছোটবোন" এই পুরস্কার পাওয়ায় বড় ভাই অস্কার বিজয়ী এরশাদ ডি নীরো উল্লাস প্রকাশ করেছেন। তিনি হাসিনা নায়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ চলচ্চিত্রের রূপালী নক্ষত্র তুমি।




পাঁচ

বন্ধ হয়ে গেল 'দ্য বার্ণিং ট্রেন' ছবির শ্যুটিং

বাজেটের অভাবে বন্ধ হয়ে গেল মেগা মুভি 'দ্য বার্ণিং ট্রেন'-এর শ্যুটিং। ছবির নির্মাতা রাজ্জাক পোলানস্কি জানান, বাজেটের অভাবে মুখ থুবড়ে পড়েছে এ ছবির শ্যুটিং এর কাজ। এ ছবির অভিনেত্রী খালেদা ভাদুড়ী অভিনয়ের এর জন্য রূপসজ্জা করার সময় নয়াইয়র্ক মোশন পিকচার্সের প্রধান বারাক ওবামা ফোন করে তাকে জানান, ম্যাডাম মেক-আপ মুছে ফেলুন। শ্যুটিং প্যাক-আপ। রাজ্জাক জানান এই প্রযোজনা সংস্থার আরেকটি ছবি 'কারজাই ক্রেডিটে'র শ্যুটিং-এ বিপুল পুঁজি লগ্নি হয়েছে। তাছাড়া হাসিনা নায়ারের 'ইলেকশন অফ দ্য ল্যাম্বস' বক্স অফিস হিট করায়, নয়াইয়র্ক প্রযোজনা সংস্থা 'দ্য বার্ণিং ট্রেনে'র রিমেকে আর পুঁজি নষ্ট করতে চাইছে না। 'ক্রেডিট কারজাই' ছবিটি হাইটেক। এতে ড্রোণ শ্যুটিং এর মাধ্যমে চালকবিহীন ক্যামেরার কাজের একটি নতুন ধারা সৃষ্টির চেষ্টা আছে। ওদিকে খালেদা ভাদুড়ীর ছেলে তারেক ব্যানার্জী অভিনীত 'আ ম্যান ক্যান চেঞ্জ আ নেশন' ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে না পারায় মা-ছেলে বেশ হতাশ বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা গোলাপ রহমান। চলচ্চিত্র সমালোচক সাদেক খান দ্য বার্ণিং ট্রেনের শ্যুটিং বন্ধ হয়ে যাওয়া ও আ ম্যান ক্যান চেঞ্জ আ নেশন ছবিটি বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে নেয়াকে 'রূপালী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।


ছয়

গোয়া 'নো-ওয়ান কিল্ড অভয়নগর' ক্রিটিক এওয়ার্ড পেল

বাংলাদেশে তৃতীয়-রুস্তমী ধারার চলচ্চিত্রের জনক মতিনন্দ রায়ের 'নো-ওয়ান কিল্ড অভয়নগর' গোয়া চলচ্চিত্র উতসব ২০১৪ তে ক্রিটিক এওয়ার্ড পেল। গোয়া ফেস্টের জুরীপ্রধান 'ট্রেন টু গুজরাট' ছবির কামেল নির্মাতা নরেন্দ্র মোদী এই পুরস্কার ঘোষণা করে বলেন, ছোটভাই মতির ছবিতে পিয়ানিস্ট ছবির ভয়াবহতা আর আর ট্রেন টু গুজরাট ছবির অনুপ্রেরণা একে অনন্য করেছে। গোয়া ফেস্টের অন্যতম জুরী বলিউড তারকা গোলাম সালমান খান বলেন, মদি ও মতি যেন নৌকাডুবিতে হারিয়ে যাওয়া দুই ভাই; দক্ষিণ এশিয়ার শিল্প-আকাশে একসঙ্গে ফুটে উঠেছেন তারা হয়ে। উতসব কেন্দ্রের বাইরে বলিউড অভিনেত্রী রাণী মুখার্জী 'নো ওয়ান কিল্ড জেসিকা' ছবির অভিজ্ঞতায় 'নো ওয়ান কিল্ড অভয়নগর' ছবির প্রদর্শনী বন্ধের দাবী জানান 'হ্যাং দিজ মদি এন্ড মতি মনস্টারস লেখা প্ল্যাকার্ড হাতে। রাণী বলেন, মতির টুপিতে মদির সিঁদুর লাগানোর এই প্রহসন বন্ধ হোক। এসময় মদির গোলাম সালমান রাণীকে চ্যালেঞ্জ করে, এই হিন্দু রমণী তোমার শাঁখা-সিঁদুর কই? পুজো আর্চা করোনা কেন? বাসায় যাও মেয়েদের এতো বাইরে ঘুরাঘুরি অমঙ্গলজনক। শিবসেনার সেবকরা রাণীর দিকে ত্রিশূল উঁচিয়ে এগিয়ে এলে; রাণী একটি ফেরারি রেড গাড়িতে ওঠার সময় চিৎকার করে বলেন, মতি কিল্ড অভয়নগর। হ্যাং দিস মতি এন্ড মদি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০২
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×