somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপূর্ণতা........... এনট্রপি !

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস এইটে থাকাকালে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম। মেয়েটির নাম লিনডা। সে আমার ক্লাসমেট ছিল। প্রপোজ পেয়ে সে আস্তে আস্তে অফিসের দিকে গেল। এরপর শ্রেণী শিক্ষকের কাছে নালিশ করে দিল!

অফিসে আমার ডাক পড়ল। পিঠের উপর স্যারের জোড়া বেতের বাড়ি খুব একটা অনুভূত হচ্ছিল না। প্রেমিক পুরুষের গায়ে থাকে গাধার চামড়া! স্যারের একটা ভাল গুন হচ্ছে, সে বাড়ি মারে আর পান খায়! বেত না ভাঙ্গা পর্যন্ত বাড়ি মারতেই থাকে।

এরপর কতটি বছর কেটে গেল ! হঠাৎ লিনডার ফোন। দীর্ঘ্যিদিন পর লিনডা'র ফোন আমার চাপা পড়া প্রেমকে জাগিয়ে দিল। আজ টানা ৫ বছর পর ওর ফোন! ব্যাপারটা আমার মনে ব্যাপক উত্তেজনা আর কৌতুহল সৃষ্টি করলো।

অনেক চাপাচাপি করার পরও ফোন করার হেতু জানতে পারলাম না। সে কিছুতেই বলতে নারাজ। শুধু বলে, "আগে দেখা কর, এরপর সব বলব।" আবার বলছে, "ভয় নাই রেস্টুরেন্টের বিল আমিই দিব।" সন্দেহ আরো বেড়ে গেল।

মনে ভাবিলাম এবার বুঝি ওর কাছ থেকেই প্রপোজ পাবো। যাক এতদিনে মেয়েটা তার ভূল বুঝতে পেরেছে ! একদম হিরো সেজে দেখা করতে গেলাম সেই সুদুর গুলশানে। বসলাম ব্যাটন-রৌজ এ। খাব যখন বুফেই খাব !

এই কথা সেই কথা আসল কথা আর বলছে না। মনে বেশ উতকণ্ঠা বিরাজ করছে। একপর্যায়ে বলল,
-বাসা থেকে আমার বিয়ের চাপ দিচ্ছে।
-হুম (তখন আমার মনে হল এবার বুঝি আসল কথাটা বলে ফেলবে।)
-আমি রাজি হচ্ছি না ......।
-কেন রাজি হয়ে যা! সমস্যা কি! ( ব্যাপক ভাব দেখানোর চেষ্টা আমার)
-না আগে ক্যারিয়ার টা ঠিক করে নিই।
-তোর তো এখনো গ্রাজুয়েশনই শেষ হয় নি! এখনই ক্যারিয়ার কিসের !

ওর ডান-বাম, উপর-নিচ বলতে দেখে বুঝলাম ওরে ডেস্টিনি ভাইরাসে পাইছে। সে আমাকেও ভর্তি হওয়ার জন্য রিকোয়েষ্ট করতে লাগলো। আমি তো চরম হতাশ!

দেখলাম সে এই ব্যাপারটায় অনেক ইমোশনাল। বহু কষ্টে তাকে আমি বোঝাতে সক্ষম হলাম যে, You are not in a right track ! আর সে বোঝানোটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভূল। সে ডেস্টিনি ছেড়ে দিল ঠিকই ...... কিন্তু।

কয়েকদিন আগে স্কুলের পূনর্মিলনী অনুষ্ঠানে ওর সাথে দেখা। ওর কোলজুড়ো ফুটফুটে একটা বেবি। আমি অবাক চোখে তাকিয়ে আছি। বেবিটাকে আমার দিকে এগিয়ে দিয়ে বলল,"মাহির তোমার ভাগ্নিকে দোয়া করে দাও।" তখন আমার মনে একটা কথাই ঘুরপাক খায়, আমিতো মামা হতে চাই নি !

লিনডা ঠিকই বাস্তবতা বুঝেছিল। তাইতো সে বড় এক চাকরীজিবীকে বেছে নিয়েছিল। আমিও একদিন চাকরী পাব, আলবৎ পাব। হয়তো অনেককিছুই পাব। কিন্তু যা চেয়েছিলাম তা হয়তো কোনদিনই পাব না। হে বাস্তবতা..... তুমি এত নিষ্ঠুর কেন !
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×