বৃহত্তর নোয়াখালীর ২০ উপজেলার মানুষরা ডিসেম্বরের মধ্যে পরিপূর্ণ ডিজিটাল সংবাদ পাবেন
০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগামী ডিসেম্বর মাসের মধ্যে বৃহত্তর নোয়াখালীর মানুষদের তাৎক্ষণিকভাবে স্থানীয় ও কমিউনিটির সংবাদ প্রদানের লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব। এ কার্যক্রমকে সামনে রেখে নোয়াখালী ওয়েব’র সংবাদদাতা নিয়োগ প্রার্থীদের এক সাক্ষাতকার অনুষ্ঠান গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় ‘ডিজিটাল সাংবাদিকতা’ নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন নোয়াখালী ওয়েব’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক খালেদ সাইফুল্যাহ, বিশিষ্ট লেখক ও গবেষক মাহমুদুল হক ফয়েজ, আরটিভির নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, নোয়াখালী ওয়েব’র বার্তা সম্পাদক ইকবাল হোসেন মজনু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী ওয়েব’র সহযোগী সম্পাদক ও দিগন্ত টিভির নোয়াখালী প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, নোয়াখালী ওয়েব’র ষ্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পরে একই মিলনায়তনে বৃহত্তর নোয়াখালীর ২০টি উপজেলা থেকে আগত সংবাদদাতাদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। সমাপনীতে পত্রিকাটির সম্পাদক নোয়াখালী ওয়েবকে বৃহত্তর নোয়াখালীর অন্যতম ডিজিটাল পত্রিকা হিসেবে শক্তিশালী মিডিয়ায় রূপান্তরের মাধ্যমে পাঠকদের চাহিদা মতো সংবাদ পরিবেশনের অঙ্গিকার করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন