দুই ব্যবসায়ীকে অপহরণ করে স্বর্ণ এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শনিবার মধ্যরাতে র্যাব-৩ এর দুই সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- পুলিশের উপপরিদর্শক আজিজুল হক এবং বিডিআরের হাবিলদার রফিকুল ইসলাম এবং পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল আব্দুল হালিম। প্রথম দু’জনকে মতিঝিল থানা পুলিশ এবং হালিমকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার খন্দকার মুহিদউদ্দিন।
মতিঝিল থানায় দুই ব্যবসায়ীর দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা মুহিদ বলেন, “তদন্ত করতে গিয়ে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা পাওয়ায় শনিবার রাতে আজিজুল ও রফিকুলকে মতিঝিল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।”
একই ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় শনিবার রাতে হালিমকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। গত ৬ মে ভোরে কমলাপুর বাসস্ট্যান্ড থেকে মিলন মিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে মাইক্রোবাসে করে কয়েকজন লোক অপহরণ করে। পরে তার কাছ থেকে স্বর্ণের বার এবং নগদ টাকা সহ প্রায় ১৩/১৪ লাখ টাকার মালামাল নিয়ে খিলগাঁও নিকুঞ্জ এলাকায় ছেড়ে দেয় বলে মামলায় বলা হয়।
এর ৬ দিন পর ১৩ সেপ্টেম্বর আজিম উদ্দিন নামে এক মানি একচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকেও প্রায় ১৩ লাখ টাকা নিয়ে নিকুঞ্জ এলাকায় ছেড়ে দেয় বলে আরেকটি মামলা হয়। মামলার পর তদন্ত করতে গিয়ে পুলিশ জামালপুর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে র্যাব সদস্যদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে পুলিশ জানায়।
এ বিষয়ে র্যাব-৩ এর অধিনায়ক মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী বলেন, “এ সব ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে র্যাবের পক্ষ থেকে তারা কোনও সহযোগিতা পাবে না। তাদের ব্যাপারে র্যাব কঠোর অবস্থান নেবে।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান, র্যাব -৩ এলাকাটি (মতিঝিল এলাকা) অধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া বাণিজ্যিক এলাকার কারণে র্যাব সদস্যরা লোভে পড়ে এসব ঘটনা ঘটিয়ে থাকে। এর আগে র্যাব- ৩ এর কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার সোহেব আহমেদ গত ২২ জুলাই গ্রেপ্তার হয়। ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।