আবদুল জলিলের সাথে লন্ডনে তারেকের গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যনির্বাহী বৈঠক শুরুর আগে কার্যালয়ের সামনে সচেতন কর্মীবৃন্দ ও প্রচারে ষড়যন্ত্র প্রতিরোধ কমিটি ঢাকা-এর ব্যানারে বিতরণকৃত লিফলেটে এ অভিযোগ করা হয়। লিফলেটে বলা হয়, আওয়ামী লীগের ৬০ বছরের ইতিহাসে দলের কোনো সাধারণ সম্পাদক শত অত্যাচার-নির্যাতনের মুখে সরকারের কাছে ক্ষমা ভিক্ষা করেননি যা জলিল সাহেব ১/১১র পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে করেছেন।
লিফলেটে আরো বলা হয়, শেখ হাসিনা জলিলকে সহানুভূতি দেখিয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু জলিল নিজের দল ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি ও তার স্ত্রী লন্ডনে বাংলাদেশের রাজনৈতিক ষড়যন্ত্রের হোতা তারেকের সাথে গোপন বৈঠক করেছেন। এটা বিভিন্ন জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়েছে। শেখ হাসিনাকে মাইনাস করার ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। জলিল বিএনপি-জামায়াতের যোগসাজসে মিরজাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এর নেপথ্যে সহযোগিতা করছে জগৎ শেঠ-রায় দুর্লভের উত্তরসূরি আমু, রাজ্জাক, তোফায়েল, সুরঞ্জিত সাহেবরা। নবাব সিরাজউদ্দৌলা মিরজাফরের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হওয়ার পরও তাদের ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু মিরজাফররা তাকে বাঁচতে দেয়নি। ইতিহাস সাক্ষ্য দেয় সিরাজউদ্দৌলা ক্ষমা করে সেদিন ভুল করেছিলেন। আজও একই ভুল করা হলে একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।
আরেকটি লিফলেটে নওগাঁর জলিলকে মোস্তাকের প্রেতাত্মা হিসাবে উল্লেখ করা হয়েছে। মন্ত্রীত্ব না পেয়ে দলের ভেতর ষড়যন্ত্রে মেতে উঠেছে জলিল। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারেকের আমন্ত্রণে লন্ডনে যান জলিল। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে তারেকের সাথে জলিলের বৈঠক হয়। ওই বৈঠকে বিএনপির যুক্তরাজ্য শাখার নেতা কমরউদ্দীন এবং জলিলের স্ত্রীও উপস্থিত ছিলেন।
লিফেলেটে বলা হয়, জলিল সাহেব হিথ্রো বিমানবন্দরে পৌঁছানের পর সেখানে তারেকের বর্তমান ব্যবসায়িক পার্টনার কমরউদ্দীন তাকে অভ্যর্থনা জানায়। পরে নিজ গাড়িতে করে একটি হোটেলে নিয়ে যান। সেখানে তারেকের সাথে জলিলের ফোনে শুভেচ্ছা বিনিময় হয়। পরদিন কমরউদ্দীনের ঠিক করা অক্সফোর্ড স্ট্রীটের একটি অফিসে তারেকের সাথে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবেই লন্ডনের একটি বাংলা চ্যানেলে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে ও বিতর্কিত করতে একটি সাক্ষাতকার দেন জলিল। ওই সাক্ষাতকারটি কিনতে বিএনপি ৫০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে।
লিফলেটে উল্লেখ করা হয়েছে যে, বৈঠক চলাকালে জলিল তারেককে বলেন, ম্যাডামকে খুশি করতে ২০০৩ সালে আমি এনটিভিকে ২০ কোটি টাকা দিয়েছি, ফালু সব জানে। এ কারণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমাদের সতর্ক করেন। কিন্তু আমি তাকে পাত্তা দেইনি। আমি জিয়া পরিবারকে ভালোবাসি।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।