somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সান্ধ্যকালীন সাজ

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজের সৌন্দর্য নিয়ে মাথাব্যথা নেই এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই বিরল। সৌন্দর্য সম্পর্কে মানুষের আকর্ষণ সেই সৃষ্টির শুরু থেকেই। ফলে সবাই চায় নিজেকে আরো সুন্দর, আরো আকর্ষণীয় করে উপস্থাপন করতে। সৌন্দর্য ধরে রাখতে বা বাড়িয়ে নিতে সাজসজ্জার জুড়ি মেলা ভার। তবে সাজসজ্জার ক্ষেত্রেও বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একেক সময়ের প্রয়োজনে একেক ধরনের সাজসজ্জা করতে হয়। কারণ, সকালের সাজে আপনাকে ভালো লাগলেও বিকালে বা সন্ধ্যায় সেই একই সাজে আপনাকে আর ভালো নাও লাগতে পারে। তাই প্রয়োজন সময় বুঝে সঠিক সাজ গ্রহণ। অনেকে হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে সঠিক সময়ে সঠিক সাজটি গ্রহণ করতে পারেন না। আবার দেখা গেল সন্ধ্যায় কোনো একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। অথচ অফিস থেকে বেরুতে বেরুতেই প্রায় সন্ধ্যা হয়ে গেল। ফলে নতুন করে আর সাজ নেয়ার সময়ই পাওয়া যায় না। এসব ক্ষেত্রে খুব সহজেই আপনি আপনার পুরনো সাজের সঙ্গে সামান্য কিছু বিষয় যোগ করার মাধ্যমে আপনার প্রয়োজন মিটিয়ে ফেলতে পারেন। এতে একদিকে সময় যেমন কম লাগবে, তেমনি অপরদিকে এটি আপনার প্রয়োজনীয় সাজে সাজিয়ে তুলবে আপনাকে। কীভাবে? চলুন তাহলে ঝটপট জেনে নিই।
সুন্দর ছিমছাম সাজের জন্য আপনার চোখের পেছনের কর্নারে ডার্ক শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে গ্রাফাইটের ব্যবহার হতে পারে আপনার জন্য সমাধান।
আপনি যদি আপনার চোখের চারপাশে একটি ড্রামাটিক লাইন ক্রিয়েট করতে চান, তবে একই শেডের গাঢ় বা কালো রঙের আইশ্যাডো ব্যবহার করুন। খুব সহজেই কাক্সিক্ষত বিষয়টি পেয়ে যাবেন।
আপনার আইব্রোগুলোকে সুন্দর করে সাজানো জন্য একটি অ্যাঙ্গল ব্রাশ ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার ভ্রƒর একেবারে শেষ প্রান্তে কিছুটা ব্রো পাউডার ব্যবহার করতে পারেন। তবে এটি যেন পরিমাণে বেশি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখুন। তাছাড়া আপনার ভ্রƒর আকৃতির দিকেও লক্ষ্য রাখুন। চোখের শেষ প্রান্ত ছাড়িয়ে যাওয়ার পর ভ্রƒর আকৃতি যেন এক ইঞ্চির চার ভাগের এক ভাগের বেশি না হয় সেদিকে খেয়াল রাখুন।
আপনার ত্বকের সৌন্দর্য বাড়িয়ে নিতে গাল, কপালের মাঝখানের স্থানটি, থুঁতনি এবং ঘাড়সহ আনুষঙ্গিক স্থানগুলোতে প্রয়োজনমতো শিমারি পাউডার বা মেকআপ লাগিয়ে নিতে পারেন। এতে এসব স্থানের ঔজ্জ্বল্য বেশ বেড়ে যাবে। ফলে সার্বিকভাবে সৌন্দর্য বৃদ্ধি পাবে উল্লেখযোগ্য মাত্রায়।
উজ্জ্বল রঙের লাল লিপস্টিক সন্ধ্যার সাজে একটি ড্রামাটিক ভাব নিয়ে আসতে যথেষ্ট পারদর্শী। তাই এটি ব্যবহার করতে পারেন। আর আপনি যদি কালো রঙের ড্রেস পরিধান করে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই। একেবারে ঠিকরে বেরুবে আপনার সৌন্দর্য!
আপনি দিনেরবেলায় যে লিপস্টিকটি ব্যবহার করেছিলেন, সেটিকে আরো ডিপ করতে চাইলে একটি ডার্ক কালারের লিপ লাইনার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ঠোঁটের কিনারাগুলো ঠিকমতো মিশে গেছে কি না তা ভালো করে দেখে নিন। পুরনো লিপস্টিকের ওপর লিপ লাইনার ব্যবহারের পর একটি আল্ট্রা শাইনি লিপ গ্লস ব্যবহার করলে বেশ ভালো ফল পাবেন।
আপনার গালের লালচে আভা বাড়ানোর দিকে মনোযোগ না দিলেও চলবে। কারণ, সন্ধ্যার সাজের ক্ষেত্রে গালের লালচে আভার খুব একটা গুরুত্ব নেই বললেই চলে। তাই অযথা গালের আভা বাড়ানোর জন্য মেকআপ ব্যবহার করে সময় নষ্ট করার কোনো মানে হয় না।
সন্ধ্যায় ছিমছাম সাজে থাকতে চাইলে চোখে মাশকারা ব্যবহার থেকে বিরত থাকুন। এতে বেশ কিছুটা সময় বেঁচে যাবে আপনার। তবে যদি জাঁকজমকপূর্ণ কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে চান এবং নিজেকে সেই পার্টির উপযুক্ত সাজে সাজাতে চান, তাহলে চোখে সঠিক নিয়মে মাশকারা ব্যবহার করতে পারেন।
এভাবে খুব সহজে এবং খুব কম সময়ে চটপট তৈরি হয়ে যেতে পারেন আপনার সান্ধ্যকালীন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য। এতে আপনার সময় এবং শ্রম দু’টোই বেঁচে যাবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×