জিপি মডেমের ইতরামি আর সহ্য হয় না: খালি কম্পু রিস্টার্ট দেয়----- কে আছো মহান হও আগুয়ান
২৬ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জিপি মডেমের হাজারো ইতরামি এতো দিন ধরে চোখ বুজে সহ্য করে আসছি। কিন্তু আর পারছি না।
আমার কম্পিউটারটা এমনিতে ভালো। কোন সমস্যা নাই। খালি নেট ব্রাউজ করতে গেলেই গোলমাল শুরু হয়। কোন পেজ ব্রাউজ করছি, বলা নাই, কওয়া নাই, হঠাৎ করে পিসি রিস্টার্ট মারে। সারা দিনে এক বার দুই বার দিলে না হয় মেনে নিতাম। কিন্তু ১০ মিনিটের মধ্যে যদি তিন বার এই আকাম হয়, তখন কি মেনে নেওয়া যায়?
একটা ব্যাপার খেয়াল করলাম, বাংলা ভাষার সাইটগুলোতেই শুধু এই সমস্যা হয়। ইংরেজি সাইটে এই সমস্যা এখন পর্যন্ত চোখে পড়ে নাই।
গত ছয় মাস ধরে এই সমস্যায় আছি। যদি কোন হাতেমতাঈ আমারে এই অকুল পাথার থেকে উদ্ধার করতেন তাইলে..........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন