somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি হু হু করে কেঁদেছি, স্লোগানের মাঝে চিৎকার করে কেঁদেছি, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বাবা কে খুঁজে পেয়েছি লাখো জনতার মুখের মাঝে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শরীরটা খুব খারাপ। জ্বর এসেছে, গলায় প্রচন্ড ব্যথা, দুই পায়ের গোড়ালি ও হাঁটুতে চাপা ব্যথা, পা ফেলতেও কষ্ট হচ্ছে। তবু দ্রোহের আগুনে, মানুষের ভালোবাসায়, গন জাগরনের ঊৎসবে পথ চলি।

বিপ্লবের কথা শুনেছি মানুষের মুখে, আন্দোলনের কথা বলেছেন অগ্রজেরা; শুনেছি আর ভেবেছি এমন কি মাহাত্ম্য এই শব্দের মাঝে? লাল বিপ্লব, নীল বিপ্লব, হলুদ বিপ্লব, কালো বিপ্লব... কতো না রঙ্গ, রূপ, রস বিপ্লবের। আমি দেখেছি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এক বিপ্লবের রূপ। প্রজন্ম চত্ত্বরের প্রতিটি রাত পেরিয়ে ভোরের যে সূর্য ওঠে, তার প্রখর, কিন্তু মিষ্টি আলোর মাঝে আজ হারিয়ে গেছে সকল রঙ। এই বিপ্লবের কোন রঙ নেই, আছে শুধু অনুভূতি, আছে চেতনার ঊদ্ভাস।

মহাসমাবেশের পরের দিন, একজন আমাকে সামনে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দিলেন আবেগে। চট্টগ্রাম থেকে এসেছিলেন মহাসমাবেশের দিন সকালে। একদিনের প্রস্তুতি নিয়ে আসলেও তাঁর এই গনজাগরনের রাজপথ ছেড়ে যেতে মন চাইছে না। তিনি বললেন-

"আমি যাবোনা ঘরে ফিরে, আমি থাকবো আপনাদেরই মাঝে, আপনাদের একজন হয়ে, এ যে আমার অস্ত্বিতের লড়াই"

রংপুর থেকে এসেছিলেন একজন বীরাঙ্গনা, বাজারের ব্যাগের ভেতর টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে। নিজের হাতে লেখা একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন জনতার মহাসমূদ্রে, ঢেঊয়ে ভেসে গিয়েছিলো তাঁর ব্যাগটি, ভলান্টিয়ার টা পরে সেটা খুঁজে দিলেও টিফিন ক্যারিয়ারটি পাওয়া যায় নি। আমরা মায়ের মমতা দিয়ে নিয়ে এসে খাইয়েছিলাম তাঁকে, সে যে কি গর্ব, সে যে কি অন্তরের মাঝে অভিঘাতের পদধ্বনি!

ভোর রাতের দিকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাবার ঊপক্রম হয়, ঘরে ফিরতে শুরু করি। দেখি কাগজ জ্বালিয়ে ধোঁয়ার বাতাবরনে রাস্তার ঊপরেই শুয়ে আছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেটি, যার ফেসবুকে পলিটিক্যাল ভিউতে লেখা আছে, I Hate Politics!

ভীড়ের মাঝে ঘুরে ঘুরে ছোটছোট দলগুলিকে খুঁজে বের করছিলাম। দশজন বন্ধু মিলে একটা ব্যানার বানিয়ে নিয়ে চলে এসেছে, ২০ জন সহকর্মী মিলে একটি পতাকা ও কিছু ফুল, মোমবাতি কিনে এনে বসে পড়েছেন রাস্তায়। আমি যেয়ে শুধালাম, আপনারা রাতে কিছু খেয়েছেন? না খেয়ে থাকলে আমাকে বলেন, খারাব আর পানি পৌঁছে দিচ্ছি। চিৎকার করে তাঁরা বললেন, তাঁদের খাবার লাগবেনা, তাঁরা আন্দোলনে এসেছেন। আমাকে বললেন, খাবার আপনারা খান, যারা যুদ্ধটাকে পরিচালনা করছেন! যাদের কাছে খাবার পৌঁছে দিচ্ছি, তাঁদের চোখের কৃতজঙতার ভাষা বার বার আমাকে ঋদ্ধ করেছে।

আমি হু হু করে কেঁদেছি, স্লোগানের মাঝে চিৎকার করে কেঁদেছি, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বাবা কে খুঁজে পেয়েছি লাখো জনতার মুখের মাঝে।

আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্নাহত... দেশ জেগেছে, জাতি জেগেছে, জয় আমাদের হবেই!

জয় বাংলা!

@বাঁধন স্বপ্নকথক (Blogger and Online Activist Network -BOAN) পেইজ থেকে
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×