ঢাকা: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। এ ইস্যুকে কেন্দ্র করে বিএনপি টানা কয়েকদিন হরতালও পালন করেছে। সে কারণে এ কয়েকদিন সবার চোখই ছিল রাজপথে।
সোমবারের হরতালে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় মঙ্গলবার ছিল তাদের হাজিরার দিন। ওইদিনও সকাল থেকেই সংবাদকর্মীরা ছিলেন ব্যস্ত। কিন্তু নেতারা কেউ ওইদিন আদালতে না যাওয়ায় কাজ কিছুটা কমে আসে।
দুপুরবেলা ক্লান্ত শরীর নিয়ে একটু বিশ্রামের জন্য হাইকোর্ট মাজারের দক্ষিণ গেটে যাই।
সেখানে একটি দৃশ্যে চোখ আটকে যায়। একটা কুকুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন ২৭/২৮ বছরের নারী। কুকুরটিও ঘুমে আচ্ছন্ন। পাশে আরও কয়েকটি কুকুর। সঙ্গে থাকা ক্যামেরাটা অন করে বেশ কয়েকটি ছবি তুলি।
ক্যামেরার ক্লিক-ক্লিক শব্দে একসময় জেগে উঠে ঘুমন্ত কুকুরটি। কিছুক্ষণ পর ওই নারীও। বিষ্ময় ভরা চোখে আমার দিকে তাকিয়ে বলেন, ‘আমাগোর ছবি তোললেন ক্যান?’
আমি তখন বললাম, ‘ভুল হয়ে গেছে, ঠিক আছে আর তুলবো না। তবে আপনি কুকুরকে নিয়ে এখানে এভাবে ঘুমিয়ে আছেন কেন?’
তখন তিনি বলেন, ‘আমরা দুইজনই জন্তু, এই দুনিয়াতে আমাগোর কেউ নাই। যহন যা পাই তাই খাই। আবার একলগেই আমরা এহানে ঘুমাই।’
জিজ্ঞেস করলাম, ‘আপনার নাম কি, বাড়ি কোথায়?’
উত্তরে তিনি বলেন, ‘আমারে দয়াল (হাইকোর্টের পীর) এহানে আনছে, বাড়ি কই জানি না। আর এহানকার মানুষ আমারে মায়া বইলা ডাহে (ডাকে)। আবার কেউ কেউ অন্য নামেও ডাহে। দয়াল খাওয়াইলে খাই, ঘুমাইতে কইলে ঘুমাই।’
তিনি আরও বলেন, ‘এই জুন্তুগুলাও (কুকুর) আমার লগেই থাহে। আমার লগে খায়, ঘুমায়।’
এই বলে তিনি আবার কুকুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েন। কুকুরটিও চোখ বন্ধ করে গা এলিয়ে দেয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ০৪, ২০১২
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।