জাপানে গত কয়েক বছর ধরে মানুষের জন্মহার দ্রুত কমছে। তবে এ সময়ে সেখানে কুকুরের বংশ বেড়েছে অবিশ্বাস্য গতিতে। অবস্থা এমন—দেশটিতে এখন শিশুর চেয়ে কুকুরের সংখ্যাই বেশি। পোষা কুকুরকে ঘিরে সেখানে গড়ে উঠেছে এক হাজার কোটি মার্কিন ডলারের ব্যবসা। বিবিসির রোলান্ড বার্কের অনুসন্ধানে এ চিত্র উঠে এসেছে।
এ পরিস্থিতিকে অনেকেই কুকুরের বিস্ফোরণের সঙ্গে তুলনা করছেন। এখানে যতটা না শিশুদের দেখা যায়, তার চেয়ে ঢের বেশি নজরে পড়ে কুকুরের আনাগোনা।
টোকিওর অনেক এলাকায় শিশুদের পোশাকের দোকানের চেয়ে কুকুরের পোশাকের দোকান বেশি। এসব দোকানে অনেক দামি পোশাক বিক্রি হয়। আবার শিশুদের একটি দিবাযত্ন কেন্দ্র খুঁজে পাওয়া না গেলেও কুকুরের দিবাযত্ন কেন্দ্রের খোঁজ সহজেই মেলে।
জাপানিরা মানুষের মতো তাদের পোষা কুকুরের প্রতি যত্নশীল। পোষা কুকুর সম্পর্কে এক জাপানির মন্তব্য, ‘তারা আমাদের বাচ্চার মতো। আমরা একসঙ্গে খাই। একসঙ্গে ঘুমাই। যখন কোথাও বেড়াতে যাই, একসঙ্গে যাই। আমি তাদের কাপড় পরাই, কারণ তারা দেখতে সুন্দর। তারা আমার কাছে সন্তানের মতো।’
পোষা কুকুর নিয়ে জাপানে প্রায় এক হাজার কোটি ডলারের সমান ব্যবসা গড়ে উঠেছে। সেখানে কুকুরের জন্য পোশাক, খাদ্য, গোসলের জন্য গরম পানি, ব্যামাগার, রেস্টুরেন্টের ব্যবস্থা গড়ে উঠেছে। দেশটিতে এমন কিছু রেস্টুরেন্ট আছে, যেখানে চেয়ারে বসে কুকুর বিশেষভাবে তৈরি জৈব খাবার খায়।
জোউরো আকিবা নামের জাপানের এক চিকিত্সক বলেন, ‘সত্যি বলতে কী, আমি সন্তান নিতে চাই। কিন্তু আমার স্ত্রী রাজি নন। তার চাকরির কথা ভেবে আমি সন্তান নেইনি। আসলে জাপানে চাকরি ও সন্তান পালন একসঙ্গে অসম্ভব।’
জাপানে এখন বেশির ভাগ নারীই চাকরি করেন। কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো মাতৃত্বকালীন ভাতা দিতে ততটা আগ্রহী নয়। সেখানকার প্রায় সাত শতাংশ নারী তাঁদের সন্তান হওয়ার পর চাকরি ছেড়ে দেন।
সবকিছু মিলিয়ে জাপানের জনসংখ্যা খুব দ্রুত কমে আসছে। আর সরকার এ প্রবণতা ঠেকাতে নানা চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।