দেশে চালু হলো ইউটিউব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অবশেষে সুদীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ইউটিউব দেখা যাচ্ছে। তবে ভিডিও সম্প্রচারে এখনও কিছুটা সমস্যা আছে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আরও একবার ইউটিউব বন্ধ হয়। ‘ইনোসেন্স অব মুসলিম’ নামে ঝড় তোলা বিতর্কিত মার্কিন চলচ্চিত্রটির অপপ্রচার আর এর সঙ্গে ছড়িয়ে পড়া সহিংসতার আশঙ্কায় বাংলাদেশ সরকার বিটিআরসির মাধ্যমে বাংলাদেশে ইউটিউব সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে।
বিশ্বের অনলাইন র্যাংকিং প্রস্তুতকারক অ্যালেক্সায় ডটকমের হিসাবে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ জনপ্রিয় সাইট ইউটিউব। ইন্টারনেটে ধীরগতি সত্ত্বেও তথ্য আর ঘটনার অনুসন্ধানে বাংলাদেশে ইন্টারনেটপ্রেমীদের কাছে এ সাইট অল্প দিনেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।
নিউ মিডিয়ার সবচেয়ে শক্তিশালী এবং সক্রিয় গণমাধ্যম হিসেবে ইউটিউবকে এখন আর পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি সরকারের জন্যও এটি একটি অনন্য শক্তিশালী মুখপাত্র হিসেবে কাজ করছে।
ইউটিউবে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, উন্নয়ন, ভালো উদ্যোগ, সম্ভাবনা, অর্জন এবং সমস্যার সচিত্র ভিডিও স্থান পেয়েছে। অর্থাৎ ইউটিউবের কল্যাণে প্রবাসী বাঙালি এবং বিশ্ব দরবারে বাংলাদেশ সমাদৃত হয়েছে। প্রতিদিন বাংলাদেশ থেকেও হাজারো তথ্যচিত্র ইউটিউবে তুলে ধরা হয়।
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।