ভ্যাম্পায়ার: রক্তচোষা বাদুড়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
গভীর রাত। তুমি বেঘোরে ঘুমুচ্ছো। শোওয়ার ঘরের জানালাটি খোলা। আর, সেখান থেকে চাঁদের আবছা আলো তোমার ঘরে ছড়িয়ে পড়ছে। হঠাৎ কী এক শব্দে তোমার ঘুম ভেঙে গেলো। তুমি চোখ মেলে দেখলে, কি একটা প্রাণী দুটি প্রশস্ত পাখায় ভর করে তোমার ঘর থেকে বের হয়ে গেলো। তুমি মা বলে প্রচণ্ড চিৎকার করলে। সঙ্গে সঙ্গে ঘরের আলোগুলো জ্বলে উঠলো, আর মাসহ ঘরের সবাই ছুটে এলো তোমার ঘরে। এমন ঘটনা বাংলাদেশে না ঘটলেও, আমেরিকায় প্রায়ই ঘটে।
কিন্তু, তুমি বলতে পারো প্রাণিটি আসলে কী ছিল। না বন্ধু, এটি কোনো ভূত, ডাইনি, কিংবা লোমহর্ষক চলচ্চিত্রের ড্রাকুলা নয়। এটি একটি বাদুড়। তবে রক্তচোষা বাদুড়। ইংরেজিতে বলা হয়- ভ্যাম্পায়ার ব্যাট। এরা বাস করে সম্পূর্ণ অন্ধকার স্থান যেমন- গুহা, পরিত্যক্ত কুয়া, ফাঁপা গাছের গুড়ি কিংবা পুরাতন পোড়ো ভবনে। আর এদের প্রধান বসতঅঞ্চল মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল।
রক্তচোষা বাদুড়গুলো সাধারণত শেষ রাতে শিকারের সন্ধানে বের হয়। রাতের আঁধারে এদের দেখতে মোটেও সুবিধার মনে হয় না। এমন পরিস্থিতিতে, এরকম একটি বাদুড়ের সঙ্গে তোমার দেখা হয়ে গেলে তোমার মনে হবে, যেনো চলচ্চিত্রের লোমহর্ষক চরিত্র ড্রাকুলা তোমার সামনে এসে হাজির হয়েছে।
তবে, একটা কথা জানলে তুমি অবাক হবে, তুমি এই রক্তচোষা বাদুড়টিকে যতটা ভয় পাও, তার থেকে তোমাকে সে অনেক বেশি ভয় পায়। এরা মানুষের রক্ত পান করলেও, মানুষই এদের প্রধান শিকার নয়। এদের প্রধান শিকার গরু, ঘোড়া, এবং অন্যান্য গবাদি পশু। তবে, এদেরকে ড্রাকুলার সঙ্গে তুলনা না করে বরং বিরক্তিকর মশার সঙ্গেই তুলনা করা যায়।
এবার শোনো রক্তচোষা বাদুড়গুলো মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর শরীর থেকে কীভাবে রক্ত পান করে।
আমাদের মুখের নিচের এবং ওপরের চোয়ালের সামনের সারিতে যে দুটি-দুটি দাঁত রয়েছে, তাকে বলে ছেদক দাঁত। রক্তচোষা বাদুড়েরও ছেদক দাঁত রয়েছে। তবে, তা আমাদের থেকে অনেকগুণ বেশি তীক্ষ্ম। বাদুড়গুলো এ দাঁতের সাহায্যে শিকারের শরীরে অগভীর ক্ষত তৈরি করে। আর এ ক্ষত থেকে বের হওয়া রক্ত পান করে।
তবে শিকারের শরীর থেকে বের হওয়া এ রক্ত যাতে সে নির্বিঘ্নে পান করতে পারে, সে জন্যে বাদুড়টি তার মুখ থেকে বিশেষ এক ধরনের লালা নিঃসরণ করে। এ লালা রক্তকে জমাট বাঁধতে দেয় না। ফলে বাদুড়টি খুব দ্রুত ও সুবিধাজনক উপায়ে রক্ত পান করতে পারে।
আরেকটি মজার বিষয় হলো- এটা যখন কোনো প্রাণীর শরীরে দাঁত বসায়, সে তখন কিছুই টের পায় না। অর্থাৎ, কোনোরূপ ব্যথাও অনুভব করে না। এরা মানুষ বা অন্য কোনো প্রাণীর শরীর থেকে যে রক্ত পান করে, তার পরিমাণও খুবই সামান্য (প্রায় এক কিউবিক সেন্টিমিটার বা ১ গ্রাম)।
রক্তচোষা বাদুড় সম্বন্ধে যতটা লোমহর্ষক কাহিনী আমরা জানি, তা আসলে সত্যি নয়। এরা কোনোভাবেই ভয়ঙ্কর কিংবা অনেক বেশি ক্ষতিকর প্রাণীও নয়। এরা বেশ বুদ্ধিমান প্রাণী। শিশুদের লালন পালন এবং অন্য বাদুড়দের বিপদে তারা সাহায্য করতে এগিয়ে যায়। সুতরাং, এদের কোনো একটির সঙ্গে তোমার যদি কখনো দেখা হয়ে যায়, তুমি নিশ্চয়ই ভয় পাবে না।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।