রাশিয়া থেকে দুই ডজন জঙ্গি বিমান কিনছে বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা: রাশিয়ায় নির্মিত ২৪ টি অত্যাধুনিক ‘ইয়াকভলেভ ইয়াক-১৩০’ জঙ্গি বিমান কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্টের উপপ্রধান ভিক্তর কোমার্দিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাশিয়া সফরের সময় দেশটির সঙ্গে স্বাক্ষরিত ১শ‘ কোটি ডলারের ঋণ চুক্তির আওতায় এ বিমানগুলো হাতবদল হবে বলে জানা গেছে।
গত জানুয়ারিতে শেখ হাসিনার রাশিয়া সফরের সময় বাংলাদেশকে এই ১শ’ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেন দেশটির প্রেসিডেন্ট পুতিন।
অত্যাধুনিক ইয়াক-১৩০ বিমানগুলো মূলত প্রশিক্ষণ জঙ্গি বিমান হিসেবে ব্যবহৃত হলেও সহজেই একে কার্যকর ফাইটার বিমান হিসেবে ব্যবহার করা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ন্যাটো দেশগুলোতে এ বিমানগুলোকে মিতেন হিসেবে অভিহিত করা হয়।
মালয়েশিয়ায় ল্যাঙকাইতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অস্ত্র ও বিমান প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় ভিক্তর কোমার্দিন আরও জানান, রাশিয়া থেকে আরও যুদ্ধাস্ত্র কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ, তবে পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ইয়াক-১৩০’ ক্রয়। চলতি গ্রীষ্মের শেষ নাগাদ উভয় পক্ষের মধ্যে এ ব্যাপারে আলোচনা শুরু হবে বলেও তিনি সংবাদমাধ্যমকে জানান।
উল্লেখ্য, রুশ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইয়াকভলেভের প্রস্তুতকৃত এই ‘ইয়াক-১৩০’ বিমানগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন বহুমুখী ব্যবহার উপযোগী কৌশলগত সামরিক আকাশযান। এর পাল্লা ২ হাজার কিলোমিটার এবং এটি ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ৬০ কিলোমিটার গতিবেগে উড়তে পারে। এছাড়া সর্বোচ্চ ৩ হাজার কেজি বিস্ফোরক ও যুদ্ধাস্ত্র বহন করতে পারে বিমানটি।
নিজেদের জঙ্গি বিমান পাইলটদের প্রশিক্ষণে ‘ইয়াক-১৩০’কে মূল ট্রেইনার জেট হিসেবে ব্যবহার করে রাশিয়া। রুশ অস্ত্র প্রযুক্তির নবসাম্প্রতিক উদ্ভাবন এই বিমানগুলো দেশটির সামরিক বাহিনীতে সংযোজিত হচ্ছে ২০০৯ সাল থেকে।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।