(১)
শরীরের গঠন ও অঙ্গভেদে তাদের-
যান্ত্রিক সুবিধা রপ্ত হ’য়ে গেলে
নর-নারী প্রত্যেকেই
বাৎস্যায়ন-শাস্ত্রে জ্ঞানী।।
(২)
সূত্রগুলো আপন মনে
সাজিয়ে ফেলেছে যে পুরুষ
যদি সে বহির্গামী মনের অধিকারী
তবে আচ্ছাদিত নারীর গঠন ও চলন দেখলেও
হিসেব কষে নিতে জানে –
কোন আসনটা যথোপযুক্ত।
যেহেতু নারীও আদতে রক্তমাংসের মানুষ
এবং বাৎস্যায়নের জ্ঞানটাও মনুষ্য মনের
সেহেতু কোনও পুরুষে আকৃষ্ট হয়ে-
নারীর বহির্গামী মনও
সহজেই সাজিয়ে নিতে পারে-
বাৎস্যায়নের সচল আসন-চিত্র...
(৩)
প্রকৃত প্রস্তাবে মনুষ্য-মন
বড়ই বিচিত্র-
এই কথাকেই চিরন্তন বলিয়া জানি।।
সেই জানা থেকেই জোড়ালোভাবে
উপলব্ধি করি-
বাৎস্যায়ন-শাস্ত্রের অনৈতিক ব্যবহার ঠেকাতে
আচ্ছাদন শরীরে নয়-
মনের বাঁধনটাই জরুরী...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




