somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেয়ারম্যানের গম ভাগ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পের চরিত্রের সাথে , ঘটনার সাথে কেউ বাস্তবের মিল খুঁজতে গেলে সেটা তার নিজস্ব মস্তিষ্কের অতিরিক্ত উর্বরতা ( আই মিন মাথায় গোবরের পরিমান বেশি )বলে ধরা হবে । এজন্য লেখককে দায়ী করা যাবে না।

চেয়ারম্যানের গম ভাগঃ

( ১ )
এক গ্রামে ছিলো এক চেয়ারম্যান । তার ছিলো ছয় মেম্বার । চেয়ারম্যান বেজায় চতুর হলেও , তার মেম্বার গুলো ছিলো সাধাসিধে ।
জনগনের মাল লুট-পাট করতে মেম্বারদের কে হাতে রাখতে হতো চেয়ারম্যানের । তাই মালের ভাগ মেম্বারদের ও দিতে হতো । তবে সে সবসময় এই ধান্ধায় থাকতো যে কিভাবে মেম্বারদের ফাঁকি দিয়ে নিজে বেশী খাওয়া যায়।
একবার জনগনের জন্য ৪৯ মণ গম এলো । চেয়ারম্যান ঠিক করল এটা পুরোটাই তারা মেরে দিবে । জনগনকে কিছুই দেবে না । সেই মতো মেম্বারদের ডেকে সে বললো - আমরা সাত জনে সমান ১৬ মণ কইরা পামু । তো আমার ভাগের ১৬ মণ আমি রাইখা দিসি।বাকি গম নিয়া ১৬ মণ কইরা প্রত্যেকে ভাগ কইরা নে। এই বলে চেয়ারম্যান বাকি ৩৩ মণ ( ৪৯-১৬ = ৩৩ ) গম মেম্বারদের দিয়া দিলো।
মেম্বাররা বাসায় গিয়ে মাপতে গিয়ে পরলো মহা ফাঁপড়ে । দুই জনরে ১৬ মণ কইরা গম দেবার পর বাকি থাকে মাত্র ১ মণ ! অথচ চেয়ারম্যান কইলো যে সবাই ১৬ মণ কইরা গম পাইবো ! কেমতে কি ? চল তো চেয়ারম্যানের কাছে ।

( ২ )
চেয়ারম্যান তো মেম্বারদের অভিযোগ শুনেই রেগে কাঁই ।
বলে - গর্ধভের দল । সামান্য কয় মন গম তোরা ভাগ করতে পারস না ! তগো লইয়া সমাজে চলুম ক্যামতে ? আমার মান- ইজ্জত তো প্লাস্টিক হইয়া যাইব । আইচ্ছা খাতা কলম ল ।
চেয়ারম্যান বলে চলে - আমরা মানুষ সাত জন । প্রত্যেকে ১৬ মণ কইরা গম পামু ঠিক ? ত খাতায় একটার নিচে আরেকটা এমন কইরা ৭ বার ১৬ লেখ ।
এক মেম্বার লিখলো-
১৬
১৬
১৬
১৬
১৬
১৬
১৬
চেয়ারম্যান - কই লিখছস্ִ ? এই বার দেখ ডান দিকে ৭ টা ছয় না ? তো ৭ টা ছয় এক লগে যোগ করলে কত হয় ? ৪২ । আইচ্ছা অইটা একটা টান দিয়া নিচে লেখ।
মেম্বার লিখে-
১৬
১৬
১৬
১৬
১৬
১৬
১৬
--------
৪২

চেয়ারম্যান - এইবার বাম দিকে তাকা । কয়টা ১ দেখা যায় ? ৭ টা না । তাইলে ৭ টা ১ যোগ করলে কত হয় ৭ না ? এই ৭ এখন ৪২ এর নিচে লিখা যোগ কইরা দেখ , হাবা হাসমতের দল ।
মেম্বার লিখে -
১৬
১৬
১৬
১৬
১৬
১৬
১৬
--------
৪২

---------
৪৯
চেয়ারম্যান - দেখলি তো গর্ধভের দল ১৬ মণ সাতবার যোগ করলে ৪৯ মণ হয় । সেই হিসাবে আমাদের ৭ জনের প্রত্যেকের ১৬ মণ কইরা গম পাবার কথা । যা বাড়ি গিয়া ভালো কইরা মাপ ।

( ৩ )
চেয়ারম্যানের কথা শুইনা মেম্বাররা ফিরে এলো । ভাবলো চেয়ারম্যান জ্ঞানি মানুষ ! ভুল মনে হয় আমাগো ই হইসে ।
কিন্তু মাপতে গিয়া সেই একই বিভ্রাট । আবার সিদ্ধান্ত - চল চেয়ারম্যানের কাছে যাই।
চেয়ারম্যান আবার ক্ষ্যাপা । এই সামান্য জিনিষটা বুঝস না ! তগো দিয়া জনসেবা ক্যামনে হইবো । আইচ্ছা খাতা নে । লেখ । প্রথমে ১৬ লেখ । এর নিচে পুরন চিন্হ দিয়া লেখ ৭ । এরপর একটা টান দে।
এক মেম্বার লিখে -
১৬
* ৭
-------

চেয়ারম্যান বলে - আইচ্ছা ১৬ এর ডানদিকে আছে ৬ । এই ৬ রে নিচের ৭ দিয়া গুন করলে কত হয় ? ৪২ না ? লেখ ৪২ ।
মেম্বার লিখে -
১৬
*৭
--------
৪২
চেয়ারম্যান - এইবার বাম দিকের ১ রে ৭ দিয়া গুন করলে কত হয় ? ৭ না ? ওই ৭ টা ৪২ এর নিচে লেখ । এরপর যোগ কইরা দেখ। মেম্বার লিখে-
১৬
*৭
------
৪২
(+) ৭
----------
৪৯
চেয়ারম্যান - বলদের দল ! যা বাড়ি গিয়া ঠিকমতো ভাগ কর !

(4)
চেয়ারম্যানের ঝাড়ি খাইয়া সাধাসিধা মেম্বাররা আবার ফিরে আসে । আবার মাপ দেয় , কিন্তু ভবি ভোলে না । যেই কে সেই ।অনেক চিন্তা ভাবনা করে , সাহস সন্চয় করে আবার ওরা এলো চেয়ারম্যান এর কাছে ।
চেয়ারম্যান তো পারলে মারে এইবার । বলে মুর্খের দল তগো মেম্বার বানাইসে কে ? নে খাতা নে । দুই পাশে দুই টা ব্রাকেট দে ।মাঝখানে লেখ ৪৯ আর বাম পাশে লেখ ৭ । এই বার বল ৭ এক এ কত হয় ? ৭ না ? তাইলে ওইটা ৪৯ এর নিচে লেখ ।
এক মেম্বার লিখে-

৭) ৪৯ ( ১

-----------

চেয়ারম্যান - এই বার ৪৯ থেকে বাদ গেলো ৭ । তাইলে থাকে কত? ৪২ না ওইটা নিচে লেখ । এই বল ৪২ কে ৭ দিয়া ভাগ করলে কত হয় ? ৬ না ? ওইটা ভাগ্ফলের ১ এর পাশে লেইখা দেখ কত হয় ?
মেম্বার লিখে -

৭ ) ৪৯ ( ১৬
- ৭
-------------
৪২
- ৪২
------


চেয়ারম্যান - এক জিনিষ আর কতবার । একবার যোগ দিয়া , একবার গুণ দিয়া , একবার ভাগ দিয়া বুঝাইলাম । এখন যদি তোরা অন্ক ই না বুঝস তো আমি কি করুম ? যা বারি যা যেমনে পারস ভাগ কইরা ল । নইলে নিজেরা কামড়া - কামড়ি কইরা মর । খবরদার আমারে আর জ্বালাবি না ।

বন্ধুরা ,
- শুভন্করের ফাঁকি আর
- কাজীর গরু খাতায় আছে গোয়ালে নাই
এই কথাগুলো কোথা থেকে এসেছে বুঝতে পারলেন ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা সিক্রেট অফ ব্লগ ল্যাং মারামারি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

ব্লগে টিকে থাকতে হলে আপনাকে মানসিক ভাবে শক্ত হতে হবে। আপনাকে অন্য কোন ব্লগার ল্যাংচি মেরে ফেলে দিবে, এরজন্যে আপনার প্রস্তুত থাকা উচিৎ। এই 'আমেরিকা বনাম ইরান' ল্যাং মারা খাওয়ায়... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×