"তোমার মত মানুষের জন্যই আমাদের নাম হবে কসাই"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কিছু মেডিকেলীয় প্রেক্ষাপট ও কিছু মতামত.. ..................!
#তুমি খুব ভাল ছাত্র হয়ে গেছ..প্রফ কার্ড টার্ম একবারে ক্লিয়ার করো..
কিন্তু তোমার অনিয়মিত হয়ে যাওয়া বন্ধুটিকে তা নিয়ে খোঁচাখোঁচি করতে তোমার বিন্দুমাত্র বাধে না...তোমার মত ভাল ছাত্রের আর কারো কাছে দাম থাকতে পারে কিন্তু আমার কাছে বেইল নাই..রাস্তা মাপতে পারো..তুমি কারো
গার্ডিয়ান হয়ে যাও নাই যে তোমাকে জ্ঞান দেওয়া লাগবে..তোমার চেয়ে বিন্দুমাত্র
খারাপ স্টুডেন্ট হয়ে কেউ তোমারমসহপাঠী হয়না এই সর্বোচ্চ বিদ্যাপীঠ
এ..পার্থক্য শুধু এটাই তোমাকে খোঁচা দিয়ে ডিপ্রেশনে
ভোগানোর মত কেউ ছিল না,কিন্তু তোমার অনিয়মিত
বন্ধুটির তুমি ছিলে..
#তোমার ক্লাসে তোমার বন্ধুটি ফিটফাট হয়ে আসে আর তুমি ঘুম থেকে গড়াগড়ি দিয়েই চলে আস..তাই তার ফিটফাট হয়ে আসা নিয়ে খোঁচাও..এটি কি দোষ?
'পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্খ'..তুমিও তা জানো..কিন্তু তোমার হিংসাপূর্ণ মন
তোমার বন্ধুর এই গুণটিকে দোষরুপেই ধরবে..মনটাকে বড় কর..তোমাকে কেউ
মানা করে নাই গুছিয়ে থাকতে।
আর পর্দার কথা বলবে?যারা ঠিকমত পর্দা করে তাদের দিকে ঠিকমত
তাকিয়ে দেখেছ তারা ঠিক কতখানি গুছিয়ে চলে? তুমি নিজে সেভাবে চলতে পারো না সেটা তোমার নিজস্ব ব্যাপার, তোমার ব্যর্থতা..কিন্তু তুমি যতই তোমার
গোছানো বন্ধুটাকে ব্যঙ্গ করো তুমি নিজেও জানো একজন রুগি তোমার ঐ বন্ধুটির কাছেই আগে যাবে ট্রিটমেন্ট করাতে..তুমি যেমন ক্লাসে সবচেয়ে গোছানো হ্যান্ডনোটই নাও কপি করতে,তেমনি তোমার বন্ধুটির
কাছেই মানুষ আগে আসবে,সে তুমি যতই তোমার বন্ধুটির চেয়ে সুন্দর হও না কেন..কারণ তাকে তোমারচেয়ে কনফিডেন্ট লাগে বেশী..কথাটা শুনতে খারাপ
লাগলেও এটাই বাস্তব..এইটাই হিউম্যান সাইকোলজি..কি? তেলে বেগুনে জ্বলে উঠলে?তোমার যুক্তিগুলো আমার কাছে ভাড়ামোই লাগবে..বিনোদন কার না ভাল লাগে?
#তোমার বন্ধুটি ভার্চুয়াল জগতে একটিভ..সে মানুষের লেখা পড়ে,নিজে মত প্রকাশ করে..কিন্তু তাতে তোমার এত জ্বলে কেন?
তুমি তাকে নেট কানেকশনের টাকা দাও?সে তোমার টাইম নষ্ট করছে?
তোমার মত সে চ্যাটে বসে খাঁজুরে আলাপ করে সময় নষ্ট করছে না..ফেসবুকে থাকাটা তোমার কাছে শুধু গল্পের জন্য হতে পারে,কিংবা বিনোদন
মাধ্যম..কিন্তু তোমার বন্ধুটি এর মাধ্যমে নিজে জাগছে,মানুষকে সচেতন
করছে..মানুষের সেবায় ঝাপিয়ে পড়ছে..সাহিত্যচর্চায় মন
দিচ্ছে..অনেকে ব্যবসা বা অনলাইন জব করে টাকা কামাচ্ছে..তার পড়ার জ্ঞানগুলো ঝালাই করছে..আর তুমি কি করছ?তাকে শুধু বাঁশ দিতে চাইছ?কষ্ট দিতে চাইছ..কেন? সে তোমাকে কিছু বলছে না তাই? মনে রেখ সে হয়ত সাময়িক কষ্ট পাচ্ছে কিন্তু তাকে দমিয়ে রাখতে পারবে না..সে এগিয়ে যাবেই
পরিশেষে শুধু একটা কথাইবলতে চাই..মানুষকে আঘাত দিয়ে তুমি পৈশাচিক আনন্দ
পেতে পার,ঠিক যেমন চিল শকুন ঠুকরায়..কিন্তু মনে রেখ চিল শকুন যতই
আকাশে উড়তে পারুক ফিরে যায় আস্তাকুড়েই.. তেমনি তুমি যত বড় নামকরা
স্পেশালিষ্টই হও না কেন তোমার মন সবসময় কালোই থাকবে..
আর তোমার মত মানুষের জন্যই আমাদের নাম হবে কসাই............
৩৬টি মন্তব্য ৩১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।