somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চিঠি-২ : নওতো তুমি পরজীবি মেয়ে...তোমার আলোতে হও তুমি আলোকিত

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রিয়তমা নারী,

সমাজে তোমার কত রূপ,নানা সম্পর্কের নানা মাত্রায় তুমি সজ্জিত।কত মমতায় কত ভালবাসায় তুমি আকড়ে রেখেছ তোমার ঘর তোমার সমাজ।কিন্তু আজও তোমার মতামতটি তুলে রাখ তুমি সমাজকর্তাটির জন্য।তোমার সমাজের পুরুষটির জন্য বাঁচতে বাঁচতে হয়ত তুমি ভুলে গেছ নিজে বেঁচে থাকা।সময় কোথায় নিজের জন্য তোমার?

কাউকে ভালবাসা অপরাধ না,কিন্তু তাকে ভালবেসে নিজে বাঁচতে ভুলে যাওয়া নিজের প্রতি অন্যায়।কাউকে ভালবাসতে যেয়ে নিজেকে ভুলে যাওয়া পাপ।তোমার নিজের প্রতি শ্রদ্ধা রাখো,জীবনটাকে ভালবাসো।ভাল একজন মানুষ হওয়ার চেষ্টা করো।তোমার সত্যিকারের আবেগ যদি সে দেখতে না পায়,তার মূল্য দিতে না জানে তবে কখনো সে তোমার যোগ্য দাবিদার ছিল না।যে প্রমাণ চাইবে ভালবাসার,তোমার নিজেকে ভুলে যেতে বলবে সে কখনো তোমার যোগ্য সাথী ছিল না।

মেয়ে, তোমার সমাজ তোমাকে বলতে শেখার পাশাপাশি শেখায় এ জগতে একা তুমি অসহায়।একজন পুরুষ ছাড়া তুমি পরিচয়হীন।কিন্তু কখন থাকে সেই পুরুষ যখন সমাজ তোমাকে খুবলে খায়?যখন তোমার কান্নার জলে তুমি ভাসো? কে কবে হাতখানি ধরেছিল আঁধার থেকে টেনে তুলতে?তুমি দাড়িয়েছ তোমার যোগ্যতায়, তোমার আপন আলোতে তুমি ভরিয়েছ তোমার জগতকে।তুমি নারী,তুমি শক্তি......তুমিই তোমার পরিচয়।

আজও সমাজে তোমারই কিছু বোন তোমাকে পিছু টানতে চাইবে,তোমাকে ভাংতে চাইবে।কিন্তু তাদের কারণে পিছিয়ে পড়বে তারাই,তুমি নও।মনে রেখ সমাজের সার্থকতা পূর্ণতা তোমাতেই।তোমাতেই জীবনের শুরু,পুরুষের পূর্ণতা।তুমি পরজীবি হয়ে নয় পুরুষের চলার পথের সঙ্গী হয়ে চলতে এসেছ।এসেছ পৃথিবীটাকে আরো দ্যুতিময় করে সামনে নিয়ে যেতে।

সময় এসেছে সামনে এগুবার,সময় এখন নিজের পরিচয়ে দাড়াবার।ধরণীকে এগুতে যে আজ তোমার এগুবার বড্ড প্রয়োজন।পরজীবিতার আগল ভেঙে হেঁটে যাও নতুন পথে,আলোকিত কর সব তোমার মনের আলোয়।তুমি শক্ত হয়ে দাড়াও,মাথা উচু কর।তোমার সেই উচু মাথার ছায়ায় যেন ঢাকা পড়ে যায় পৃথিবীর সব কলুষতা।

ছবি: favim.com
২২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×