কাব্যের মাঝে কাব্য তুমি
ভালোবাসার এক পবিত্র ভূমি।
মায়ার বাঁধনে জড়ানো মন
অপরূপ শৈলীতে এঁকেছ কখন?
তোমাতেই আমার কাব্যের রোধন
তুমি বিনে হয় কিকরে বোধন?
নিপিড়নে মানুষ যাতনা বিনে
কিকরে রোজ সুখ কিনে?
দেখিতে যদি চাও তুমি
ঘুরে আসো বাউন্ডুলের কাব্য ভূমি।
কাব্য মনের গহীন থেকে উঠে আসা এক ঝড়
কাব্য জীবনের না বলা কথার বলতে পারা অধর
কাব্য কেবল কাব্যের গুনে সমুদ্রে ভাসায় তরী
কাব্য আবার সময়ের তরে আকশে ওড়া ঘুড়ি
কাব্য হলো ফাল্গুনে কিশোরীর হাতের কাঁচ চুড়ি
কাব্য আবার-রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি,
কাব্য হলো বইমেলার নব্য মলাটের ঘ্রাণ
কাব্য হলো তরুণ কবির স্বপ্নে রঙ্গিন প্রাণ ।
কাব্য আবার মায়াবতীর আপন শৈলীতে
আদ্র চোখে শীতার্তের পাশে দাঁড়ানোর আকুতিতে,
কাব্য আবার ধনীর সাথে গরীবের ভেদাভেদে
দিন শেষে ভেদাভেদ ভুলে হন্টন হাত রেখে হাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



