হুমায়ুন ফরিদীকে নিয়ে কোনো শ্রদ্ধাঞ্জলি এখনো আসছেনা কেনো?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাগর-রুনির উদ্দেশ্যে সামু'তে শ্রদ্ধাঞ্জলি শোভা পাচ্ছে দেখে ভালো লাগছে। এর দরকারও ছিলো- প্রথমত এই দুটি তরুণ প্রাণের প্রতি আমাদের নিখাদ ভালোবাসার প্রকাশ দেখাতে, দ্বিতীয়ত তাদের সামজিক অবদানকে একটা কৃতজ্ঞতার স্বীকৃতি দিতে। সামু'র এধরনের প্রচেষ্টায় আমার ব্যাক্তিগত ধন্যবাদ জানালাম আলাদা করে।
কিন্তু হুমায়ুন ফরিদীকে নিয়ে কোনো শ্রদ্ধাঞ্জলি এখনো আসছেনা কেনো? সামু'র এডমিন সংশ্লিষ্ট সবার মেধা-বিবেচনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনারা কি বুঝতে পারছেন না হুমায়ুন ফরিদীর এই অকালে চলে যাওয়াটা একটা বিশাল মর্মান্তিক ব্যাপার। এই ব্লগে তো বটেই সারা বাংলায় সংস্কৃতি-সচেতন যতো মানুষ আছেন তারা সবাই জানেন এ কাকে আমরা হারালাম। এতো মেধাবী, বৈচিত্রময় আর বর্ণাঢ্য অভিনয়শিল্পী এদেশে আর জন্ম নেয়নি। নেবেওনা হয়তো। আতিকুল হক, সালাউদ্দীন জাকি, মামুনুর রশীদ থেকে শুরু করে হালের আনিসুল হক মিলনরা যেভাবে উনার প্রতি, উনার অবদানের প্রতি স্মৃতিচারণ করছেন কিংবা যে কথাগুলা বলছেন সেগুলা পড়েই অধিকতর নবীনরা বুঝতে পারবে কি অসাধারণ ভার্সেটাইল ছিলেন হুমায়ুন ফরিদী। আর আমরা যারা ছোটবেলা 'ভাঙনের শব্দ শুনি' 'দূরবীন দিয়ে দেখুন' দেখেছি, সপ্তাহের পর সপ্তাহ 'সংশপ্তক' উপভোগ করেছি তাদেরকে নতুন করে কিছু বলার দরকার নেই। শুধু একটিই আশা যে হুমায়ুন ফরিদীর স্মৃতি আমাদের মনে জাগরুক থাকবে। তাকে নিয়ে প্রথামাফিক আলোচনা-শোকবার্তার বাইরে ভবিষ্যতে নিবিড় গবেষণা হবে। তবে এখনি যেটা দরকার সেটা হলো ছোট করে হলেও একটা বিশেষ সম্মান জানানো। শুরুটা সামু'ই নাহ্য় করুক। একটা বিশেষ শোকবার্তা, শ্রদ্ধাঞ্জলি বা স্টিকি পোস্ট যেনো অচিরেই দেখতে পাই প্রিয় ব্লগের প্রথম পাতায়।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩
জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!
জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি...
...বাকিটুকু পড়ুন
তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;
তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত...
...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন
গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির। কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।...
...বাকিটুকু পড়ুন