তোমার দেয়া আশাতে আমার পূর্ণ ভরসারে বন্ধু
তুমি মুশকিল কুশা -
দয়া করো রহম করো আমি কর্ম নাশা ।।
১) দেখিলাম লিখিয়া গেছেন সাধক মহাজন
আল্লা নবী মুশকিল কুশা তিনে একজন
নামের দোহাই দিলে নাকি, দূর হয় রে সমন ।
দিলাম আমি নামের দোহাই মনে নিয়া আশা ।।
দয়া ধরো রহম করো আমি কর্মনাশা....
২) আছে যত পাপি তাপি সংকটও নিদানে
সকলের করিয় ক্ষমা তোমার নিজ গুণে
দোহাই দিলাম উদ্ধারিয় অতিব যতনে ।
সত্য যদি হয় রে কথা হব না নিরাশা ।।
দয়া ধরো রহম করো আমি কর্মনাশা...
৩) দয়ার সাগর তুমি গিয়াছ বলিয়া
বশিলাম আশা করে নামের দোহাই দিয়া
ভবের হাটে রঙ্গরশে থাকছি মাজু মিয়া ।
এখন চালান চৌতা সব হারাইয়া হইছি রে বেদিশা ।।
দয়া ধরো রহম করো আমি কর্মনাশা....
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




