শোন জনগণ
পতিত জমি চাষ করলে হবে, দেশের উন্নয়ন ।।
উর্বর জমি রয়েছে সোনার বাংলাদেশে
আছ যত বেকার যুবক থাইক না কেউ বশে ।
কাজ করিলে মান যাবে না শোন দিয়া মন ।।
পতিত জমি চাষ করলে হবে, দেশের উন্নয়ন...
অবসর সময়ে মাঠে চাষাবাদ করিলে
শরীর শ্বাস্থ্য ভালো রবে, ঘর ভরবে ফসলে ।
আর্থিক লাভ সহ খাদ্য ঘাটতি হবে যে পুরণ ।।
পতিত জমি চাষ করলে হবে, দেশের উন্নয়ন...
মাজু মিয়া বলে আসো সোনার দেশ গড়ি,
দূর করতে বেকার সমস্যা, চাষাবাদ করি ।
বিদেশি সাহায্য মোদের নেই যে প্রয়োজন ।।
পতিত জমি চাষ করলে হবে, দেশের উন্নয়ন...
=====
রচনা : দিরাই ২৭ জুন ২০১৬, রাত ১১.৪৫ মি.
======

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


