somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি জানেন তো?

২৯ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘড়ির সময় সব দেশে এক রকম নয় কেন?
কোন স্থানে এক সূর্যোদয় থেকে আর এক সূর্যোদয়ের পার্থক্য ২৪ ঘণ্টা। এক জায়গায় যখন রাত অন্য জায়গায় তখন দিন অর্থাৎ সময় পাল্টে যাচ্ছে। গোল পৃথিবীর গায়ে লম্বালম্বি রেখা টানা হয় হিসাবকে নিখুঁত করার জন্য। এর দ্রাঘিমাংশ ৩৬০ ভাগে বিভক্ত। আর তাই সময়ের হিসাবের জন্য এই ৩৬০ কে ২৪ ভাগে ভাগ করা হয়েছে। ২৪ ঘণ্টা অনুযায়ী অর্থাৎ প্রত্যেক ভাগে রয়েছে দ্রাঘিমাংশের পনের ডিগ্রি। এই চবি্বশ ভাগের নাম হলো মেরিডিয়ান বা মধ্যরেখা। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মেরিডিয়ান একের পর এক নেমে গেছে। আর এই মেরিডিয়ান বরাবর যত দেশ পড়বে তাদের সবার সময়ই হবে এক। শূন্য মেরিডিয়ান কল্পনা করা হয় লন্ডনের কাছে, গ্রিনিচ নামের জায়গায়, আর ১৮০ ডিগ্রি মেরিডিয়ান উত্তরে বেরিং প্রণালী ও দক্ষিণে হাওয়াই দ্বীপপুঞ্জের ওপর দিয়ে নিচে নেমে গেছে। এর নাম হলো আন্তর্জাতিক সময়রেখা। এই মেরিডিয়ানের পূর্বে যে দেশ তার সময় এক ঘণ্টা এগিয়ে থাকছে, আর পশ্চিমে যে দেশ সেখানে এক ঘণ্টা পিছিয়ে। যেমন_ ঢাকা শহরে যখন সকাল ৯টা দিলি্লতে তখন সকাল সাড়ে ৮টা, লাহোরে সকাল ৮টা।

শিলাবৃষ্টি কেন হয়?

আকাশ থেকে যে বৃষ্টি ঝরে পড়ে তাদের অনেক সময় প্রচণ্ড ঠাণ্ডার মধ্য দিয়ে পার হয়ে আসতে হয়। তাপমাত্রা দারুণ কম হওয়ায় বৃষ্টির ফোঁটা জমে বরফ হয়ে যায়। এ ধরনের জমাট হলো তুষার। অনেক সময় পাগলা বাতাস এই তুষার কণাদের ঠেলে উপরে শীতলতর স্থানে নিয়ে যায়। ফলে তুষার একে অপরের সঙ্গে জমে আকারে বড় হতে থাকে। তখন এক সময় বাতাস ওজনে বেড়ে যাওয়া সেই তুষার কণা আর ধরে রাখতে পারে না। ফলে তা নিচের দিকে পড়তে থাকে। পড়ার সময় তা বাতাসে ধুলিকণা ও ভাসমান পানিকণাদের সঙ্গে মিলে আকারে বড় হতে থাকে এবং মাটিতে নেমে আসে শিলাবৃষ্টি হয়ে। এক খণ্ড শিলাকে পরীক্ষা করলে দেখা যাবে এর গায়ে আধা স্বচ্ছ, তুষার পরতে পরতে জড়িয়ে আছে। এক ফোঁটা বৃষ্টি ক্রমশ বাড়তে বাড়তে এক সে.মি. থেকে ৭.৮ সি. মি. পর্যন্ত হয় ও ওজন আধা কেজি পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে।

বজ্রপাত কাকে বলে?

বাতাসে বিভিন্ন প্রাকৃতিক কারণে বৈদ্যুতিক আধান তৈরি হয়। বাতাসে সৃষ্ট মেঘের মধ্যে এই বৈদ্যুতিক আধান সঞ্চিত হতে থাকে। কোন মেঘে ধনাত্মক আধান এবং কোন মেঘে ঋণাত্মক আধান সঞ্চিত হতে থাকে। বিপরীত আধানযুক্ত দুটি মেঘ পরস্পরের কাছে এলে আকর্ষণের ফলে এক মেঘের বিদ্যুৎ অন্য মেঘে ছুটিয়া যায়। ফলে অগি্নস্ফুলিঙ্গের সৃষ্টি হয় এবং তাকে আমরা বিদ্যুৎ চমকানো বলি। এতে খুব অল্প সময়ের জন্য তীব্র আলোর ঝলক তৈরি হয়। হিসাব অনুযায়ী এতে কয়েক কোটি ভোল্ট দরকার হয়। অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চিত কোন মেঘ-পৃষ্ঠের নিকটে নামিয়া এলে বিপরীতধর্মী আবেশের সৃষ্টি হয় এবং ইহার আকর্ষণে মেঘের বিদ্যুৎ হঠাৎ পৃথিবীতে শব্দ সহকারে ছুটিয়া আসে। ইহাকে বজ্রপাত বলে। বজ্র শব্দ বিদ্যুতের সমার্থক শব্দ।

উৎসঃ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ রাত ৩:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×