পাবনার ঈশ্বরদীর দিয়ারবাঘাইলে স্বর্ণা খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হাত-পা ভেঙে এবং চোখ উঠিয়ে হত্যা করে লাশ একটি মেহগনি গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ গতকাল লাশ উদ্ধার করে। স্বর্ণার লাশ দেখতে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে যান এবং ধিক্কার জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বর্ণার বাবা সন্ত্রাসীর নাম-ঠিকানা দিলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ জানায়, ঈশ্বরদীর দিয়ারবাঘাইল গ্রামের শহিদুল ইসলামের মেয়ে স্বর্ণা খাতুনকে (১৫) রোববার রাত ১১টার দিকে জোর করে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর ধর্ষণ করে হাত-পা ভেঙে, চোখ উঠিয়ে তাকে হত্যা করে লাশ একটি মেহগনি গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। সারারাত বাড়ির লোকজন স্বর্ণাকে খোঁজাখুঁজি করেও পায়নি। সকালে প্রতিবেশী রোজিনা স্বর্ণার ঝুলন্ত লাশ দেখে চিত্কার শুরু করেন। এ সময় ছুটে আসেন স্বর্ণার বাবা-মা। স্বর্ণার শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে।
স্বর্ণার বাবা শহিদুল ইসলাম জানান, তার মেয়েকে একই গ্রামের পলান শেখের ছেলে আনোয়ার বিয়ে করতে না পেরে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম জানান, স্বর্ণার পরিবারের কথায় মনে হয়েছে হত্যাকাণ্ডটি প্রেমঘটিত। তবে তদন্ত করে বিষয়টি পরিষ্কার বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
Click This Link
Akber Rabby
[email protected]
আলোচিত ব্লগ
ভবিষ্যতের জন্য শুভকামনা

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন
অনন্ত সেই ভালবাসার স্রোত
অনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের অবস্থা নিয়ে আলাদা গুরুত্ব দেয়া দরকার

পাহাড়ীদের হাতে এখন প্রচুর টাকা। সে টাকার যোগান প্রত্যাক্ষ বা পরোক্ষ ভাবে আমরা সমতলের জনগন দিয়েছি। পাহাড়ীরা এখন জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। তাদের মাঝে প্রচুর উচ্চ শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন
চলার পথে ক্ষণিক দেখা – (১১)
পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ২০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।