মেঘোনীল বালিকা
২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘ বালিকা চলছে,
বাতাসটা ও টলছে,
তোয়ধর ঘুরে ঘুরে
টিকটক খেলছে,
শুকতারা গলছে,
আকাশটা বলছে,
বৃষ্টির ছাট কই,
বর্ষার হাট কই,
বজ্রের গর্জন,
কান ফাটা তর্জন
রঙধনু উল্টা,
কদমের ফুলটা,
পর তুমি মেঘোনীল,
উদাসীর ঝিলমিল,
বোসো এই কাছে যে,
হৃদয়ের মাঝে যে,
রক্তের নীল বান,
আনন্দের অভিমান,
প্রেম হবে সোল্লাসে,
বর্ষার নীপ বাসে,
গাছেদের সখি কই,
পাখিদের প্রেম কই,
তারা সব আলতায়,
নখ রাঙে সলতায়,
প্রিয়ার সতিন সব,
করে ওঠে কলরব,
চুম চাই নির্ঘুম,
রতি কামে নিঃঝুম,
প্রিয়া রাঁধে বিষ বান,
নিষ্কাম নীল সান,
আদরের ডামাডোল,
শৃঙ্গারে মৃদু বোল,
নীলঘন পিয়াসা,
কামদের তিয়াসা,
দুর ভূমে মল্লার,
গীত তুন বর্ষার,
আকাশের তাল বোল,
বাতাসের সুর তোল,
বজ্রের নিনাদে
লয় তার বিষাদে
এস্রাজ মেঘেতে
তান পরী বেসেতে
ভেসে যায় নীলাচল
নিকেতনে প্রভানল
বাতাসেতে উর্মি
লহরির ঘুর্নী
কান্তা অয়ী ললনা
বাটী পানে চলনা।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন