রাতের আধারে প্রিয় অয়ই স্বপ্নময়ী এসো,
আমার প্রাণের মাঝে চুপটি করে পা দুলিয়ে বস,
না হয় আজ আমায় কিছুটা অল্পই ভালবেসো,
ভোরের আলো ফোটার আগে নিভৃতেতে এসো,
আকাশের সব তারাগুলো সাথে নিয়ে এসো,
ওরা নাহয় রবে একা তোমার পথে চেয়ে,
রাত ফুরলেই যাবে চলে আকাশ পানে ধেয়ে
বিরহী ওই শুক-তরকা হিংসা করবে চেয়ে,
চাঁদের আলো পরবে চুয়ে তোমার শরম নেয়ে,
জোছনা জ্বলা মেঘের ভেলায় উড়বে তুমি আজ,
পরবে গলে কালপুরুষ বাসর রঙিন সাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

