এভাবেই কি চলে যেতে হয়!!
১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘুম থেকে উঠেই আজ সকালে জানতে পারলাম জনপ্রিয়
টকশো ব্যক্তিত্ব ড. পিয়াস করিম পরপারে পাড়ি জমিয়েছেন
( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত কয়েক বছর
ধরে যে সকল সাহসী কন্ঠ শুনার জন্যে হলেও কিছু দর্শক বাংলা চ্যানেলগুলোতে মাঝে মধ্যে সফর দিতেন পিয়াস করিম যে তাদের মধ্যে অন্যতম একজন সে ব্যাপারে কেউ দ্বিমত পোষন করবে না। তার ভক্তদের অনেকে হয়ত টকশো দেখার মধ্যে আর আগের মত আকর্ষণ বোধ করবে না। একে একে আমাদের প্রিয় ব্যক্তিগন ইহজগত ত্যাগ করছেন। এইতো ক'দিন আগেই আমাদের ভাষা সৈনিক আবদুল মতিন বিদায় নিলেন। আবার খবরে দেখলাম কবি নির্মলেন্দু গুণ মুমূর্ষূ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের ছেড়ে বুদ্ধিজীবী গোছের ব্যক্তিরা যে হারে বিদায় নিচ্ছেন, সে হারে নতুন বুদ্ধীজীবী গড়ে উঠছে না। অবশ্য চাটুজীবী (চাটুকারী করে জীবিকা আয় করে যারা) আর
দালালজীবীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। এ আর আশ্চর্যের কী? যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় সে দেশে জ্ঞানী লোকের সংখ্যাতো কমবেই, আর সেই সুবাদে বেড়ে যাবে মূর্খদের দৌরাত্য। আমরা এক অর্থে অনেক এ্যাডভান্স হয়েছি, নিজেদের ভবিষ্যত প্রজন্মের জন্যে এ্যাডভান্স কবর খুঁড়ে যাচ্ছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন