খুব বেশি ঘৃণা হয়ত একসময় আমাদের তাই করে দেয় যা আমরা ঘৃণা করতাম
২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতক্ষণ টিভি সেটের সামনে বসে ছিলাম। প্রায় সবগুলো বাংলাদেশি চ্যানেল প্রচার করছিল বঙ্গবন্ধুর হত্যামমলার দন্ডপ্রাপ্ত পাঁচ আসামীর মৃত্যুদন্ড কার্যকর করবার সচিত্র প্রতিবেদন। যেকোন অপরাধের শাস্তি হওয়া উচিত। আর এত বড় একটা অপরাধের শাস্তি হওয়াটা খুবই জরুরি ছিল। এ ব্যাপারে নিশ্চয় কেউই দ্বিমত পোষণ করবেন না।
বলে রাখা ভাল আমি জানি কম। বুঝি আরো কম। রাজনীতি আমার প্রায় না-জানা এবং একেবারেই না-বোঝা এলাকাগুলোর মধ্যে প্রথম সারির। জ্ঞান ও বোধের সীমাবদ্ধতা স্বীকার করেই লিখছি।
কোথায় যেন একবার পড়েছিলাম - কাউকে খুব বেশী ঘৃণা করতে নেই। ঘৃণার মাত্রা ছাড়িয়ে গেলে যাকে ঘৃণা করছি এক সময় আমরা তার কাতারেই দাঁড়িয়ে যাই।
আজ প্রতিবেদনের অংশগুলোতে বার বার প্রতিবেদকের পেছনের কিছু মানুষকে এক একটি মৃত্যুদন্ড কার্যকর হবার তথ্যে উল্লাসে ফেটে পড়তে দেখি। হাসি মুখে তর্জনি আর মধ্যমার যুগল প্রদর্শনী ছিল অসংখ্য। আর সব ছাপিয়ে হৈ হুল্লোরে ভরপুর আনন্দ আমেজ। আনন্দ মিছিলও নাকি বের করা হয়েছিল। অপরাধির শাস্তি খুবই জরুরি। দেশের আইন, শৃংখলা, ভাবমুর্তি - স্বাধিনতার এই অত্যাবশ্যকীয় উপাদানগুলো কোনা অর্থেই বিপন্ন হতে দেয়া যায় না। তবে এই শাস্তি প্রদান খুব আনন্দের কোন ঘটনা কি? শুনেছি কোন কোন নির্বোধ নাকি বঙ্গবন্ধুর মত মহান নেতার হত্যার মত কলংকজনক ঘটনার পর আনন্দ মিছিল করেছিল। ঐ অমানবিক দৃশ্য চোখে দেখিনি। তবে আজকের এই উল্লাসও খুব মানবিক মনে হয়নি আমার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন