
হেমন্তের ওই গাছের তলায় বাড়ির পূর্ব পাশের
বিশাল জমির ধানের মাঠের নদীর পাড়ে বসে
দেখছি বিশাল পাকা ধানের ক্ষেত ছড়িয়ে পড়ে
দেখছি শুধু হেমন্তের দিন চোখের অভিলাষে।
ঘুঘু পাখি ডাকন শুনি নির্জন গাছের ঐ দুপুরে
শুকিয়ে যাচ্ছে নালার ডোবা জলের ভরা ঐ পুকুরে
ঝিরিঝিরি বইছে বাতাস ঠান্ডা কোমা ঐ উষ্ণতায়
আমি আছি তাইত মিশে বাড়ির থেকে নয়তো দূরে।
পাকা ধানের পড়ে আছে ঐ সোনালী রোদ
পড়ে আছে কৃষকের চোখ তাকিয়ে অপেক্ষায়
পাশেই একটি নদী ছল ছল উপররে গড়ায়
এত বড় ক্ষেতের ফসল ফসল চাষের জমি
আর কোথায় চোখ পড়ে না নদীও উর্মিলায়
নবান্নের ধান কিছুদিন পর পরে আবার!
এই জমিতে ফুটে উঠবে সরিষার ঐ ফুল,
দূর দিগন্ত থেকে মনে হচ্ছে একটি ফুলের মাঠ
হয়তো যাবে তরমুজ চাষে ব্যস্ত কোন চাষী
চারিদিকে দেখা যাবে হরেক ডানার প্রজাপতি
শালিক টিয়ে ঘুঘু পাখি মাঠ জুড়ে আনাগোনাও
চোখের দৃষ্টি শৈশব কাল থেকে দেখে আসি
এ যেন আর ক্যামরার সামনে বন্দি হলো ছবি
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



