somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈচিত্র্যময় চরিত্রর জগৎ

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিজের গায়ে ছেঁচড়া গন্ধ পরকে বলে গোসল কর,
ঐসব কিছু নয়রে মানুষ ওইসব ওদের পাগলা জ্বর।
রাতে ভুগে দিনে ভুগে সমাজ কাঁপায় থরথর,
ওইসব কিছু নয়রে মানুষ এসব ওদের আগলা জ্বর।

সব বান্দরে সংঘবদ্ধ শক্তি দেখায় লাফে,
ওইসব কিছু নয়রে মানুষ আগলা টায় যে চাপে।
নতুন ছাগীর বাচ্চা হলে তিড়িং বিড়িং লাফাচ্ছে
এমন কিছু মানুষ আছে জলঘোলাতে কাঁপাচ্ছে।
নিজের ভুলের চোরাবালি ঘুমায় বালিশ কাঁথাতে
পরের চিন্তায় ঘুম আসেনা সমস্যা তার মাথাতে।


কথার ভিতর কথা ধরে অর্থ হীনের কথা দেয়,
যেমন কুকুর মুগুর হলে লেজ গুটিয়ে হচ্ছে হেয়।
সমাজ থেকে উঠে আসা জঙ্গল গুলো সংঘ হয়,
কথাবার্তা আচরণে নীতিমালা ভঙ্গ হয়।

আচরণে, নিজ পরিচয় ফুটিয়ে তুলে সমাজে,
মাথামোটার এই সমাজে ঢোল তবলাতে সে সাজে।
বানর পাবেন পশু পাবেন পাবেন হিংস্র রেখা,
এই সমাজে অনেক রকম মানুষ পাবেন দেখা।

চোরে হচ্ছে চোরের বন্ধু ভালোর হচ্ছে ভালো,
সময় হলে চরিত্র কী! ফুটায় বর্ণের আলো।
চাটুকারির বন্ধু হচ্ছে চাটুকারির পক্ষে,
ভদ্র লোকে চুপে চাপে এগিয়ে যাচ্ছে লক্ষ্যে।

একটা ইঁদুর যথেষ্ট ওই একটি ক্ষেতের নষ্টে,
তবুও যে মানতে হবে যদি লাগে কষ্টে।
এইসব দেখে কারো এমন মন খারাপের কিছু নেই
আভিজাত্য আচরণে দেখবেন নিজে খাচ্ছে খেই।


সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×