জনতার দাবি/ জনতার অধি/কার!
লুটপাট করে/ যদি করে ছাড়/খার,
আবার নতুন/ সংগ্রামী চেত/নার
উদ্ভব হবে /বাংলায় বার /বার।
এইভাবে কত/ জাতিকে ঠেকাবে!
রক্তের গায়ে/ জীবন হারাবে,
আর কত বার /সংগ্রাম হবে
কতদিন গেলে/ স্বাধীনতা পাবে?
লুটপাট আর/ কতকাল হয়/রানি
তাই দিয়ে চলে/ আহা রাজনীতি/ দল,
আমলে আমলে/ দমন পীড়ন /
আর কত কালে/ শেষ হবে কৌ/শল।
একটা দলের /ক্ষমতা হারালে/ ভাই
সবকিছু থেকে /দমন পীড়ন,
ঘুরে ফিরে যদি / বিপরীত আসে
প্রতিশোধ নিতে/ মনোযোগী মন।
এইভাবে আর/ কতকাল ধরে / জনতার দাবি
চলবে চলবে/ দেশের আমল,
এইসব নীতি কি গনতন্ত্র? দলীয় তন্ত্র?
কোন্দল নাকি? আমলের ফল?
গরিবের বুকে/ রক্ত চুষেছে/ কারা?
বিচার শালিশে/ টাকার ওজনে/ কর্মী,
ক্ষমতার কাছে এক দাসত্ব আনে
এই চিরচেনা দেশের নির্ধা/রণী।
মুক্তি চাই যে মুক্তি চাই যে বাংলার ঘরে
মানবতা কবে আসবেই ঘুরে হবে আশ্বাস?
মানুষে মানুষে ভাঙবে বিভেদ বাঙালির তরে
এক আকাশের নীচে হবে বসবাস।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


