বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে বান্দরবানের রাজবাড়িতে শুরু হয়েছে আদিবাসীদের খাজনা আদায়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান রাজপূণ্যাহ উৎসব। অনুষ্ঠানকে ঘিরে সেখানকার আদিবাসী সম্প্রদায় ও পাহাড়ি বাঙালিদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। রাজবাড়িতে ভীড় করছেন দেশি-বিদেশি হাজারো দর্শনার্থী।
বৃহস্পতিবার সকালে রাজা অংসাই প্রু চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উৎসব চলবে সোমবার পর্যন্ত। উৎসব উপলক্ষে রাজবাড়ির আশেপাশের এলাকা সাজানো হয়েছে নতুন সাজে।
বর্তমান বোমাং সার্কেলের ১৫তম রাজা ৯৫ বছর বয়োবৃদ্ধ অংসান প্রু চৌধুরী। রাজ দরবার হল থেকে রাজপোশাক পরিহিত অবস্থায় বিউগল বাজার সঙ্গে সঙ্গে সৈন্য-সামন্ত ও পাইক পেয়াদা নিয়ে তিনি নেমে আসেন খাজনা আদায় অনুষ্ঠানে।
বোমাং রাজার হাতে বাৎসরিক খাজনা তুলে দেন ১০৯ জন হেডম্যান বা মৌজা প্রধান। বান্দরবান জেলার ৯৫টি মৌজা এবং রাঙামাটি জেলার কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১০৯টি মৌজা নিয়ে গঠিত বোমাং সার্কেল।
উল্লেখ্য, ১৮২২ সাল থেকে বোমাং সার্কেলের কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে খাজনা আদায়ের উৎসব চলে আসছে ১৮৫৭ সাল থেকে। প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তিন বা পাঁচ দিনের রাজপূণ্যাহের আয়োজন করে থাকে বোমাং রাজারা।
এদিকে অভিযোগ উঠেছে রাজপুণ্যাহকে ঘিরে রাজবাড়ির আশপাশে বসেছে মদ, জুয়া ও অশ্লীল নৃত্যের আসর। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে।
উৎসবকে ঘিরে রাজবাড়িতে আয়োজন করা হয়েছে এগারোটি আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাজবাড়ির বিশাল মাঠে বসেছে মেলা।
ইতিমধ্যে বান্দরবানের হোটেল-মোটেল ও রেস্ট হাউজগুলো বুক হয়ে গেছে। শহরের বিভিন্ন হোটেলে খবর নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে হোটেলগুলো ভাড়া বাড়িয়েছে। আর হোটেল ভাড়া বাড়াতে প্রশাসনের কোন অনুমতির প্রয়োজন না থাকায় যে যার মত করে ভাড়া বাড়াচ্ছে।
শুরু হয়েছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান রাজপূণ্যাহ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।