আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো রাইজিংবিডি২৪.কম এর। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিউজ পোর্টালটির উদ্বোধন হয়।
মতিঝিলের জীবন বীমা ভবনের তৃতীয় তলায় সংক্ষিপ্ত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পেপারটির উপদেষ্টা সম্পাদক এসএম জাহিদ হাসান, সম্পাদক উদয় হাকিম, বার্তা সম্পাদক আনু মোস্তফা, জহিরুল আবেদীন ও শাহ মতিন টিপু, যুগ্ম বার্তা সম্পাদক ফিরোজ আলমসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা রাইজিংবিডি’র সফলতা কামনা করেন। তারা বলেন, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই তাদের মূলমন্ত্র। ‘পজিটিভি বাংলাদেশ’ শ্লোগান নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবেন রাইজিংবিডি’র সংবাদকর্মীরা। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, একদিন রাইজিংবিডি হবে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সর্বাধিক পঠিত সংবাদ মাধ্যম।
[ আপনার যে কোন গঠনমুলক মতামত থাকলে শেয়ার করুন আমার সাথে ]
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




